Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুক্রের স্থান বদলে ভাগ্যের বিশাল পরিবর্তন হবে কাদের, বিলাসিতায় জীবন কাটাতে পারবেন এরা

জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র হল গৌরব, সম্পদ, ঐশ্বর্য, বিলাসিতা, সুখের কারক। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

জুন মাসে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। মিথুনে প্রবেশ করে শুক্র কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Buying property

  • কন্যা রাশি

শুক্র গোচরে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। চাকরিজীবীদের আয় ও লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার আয় বাড়তে থাকবে। এসময় আপনার জনপ্রিয়তা ক্রমশ বাড়বে। যদি আপনি রাজনীতিতে যুক্ত থাকেন সেখানেও নাম, যশ, খ্যাতি বাড়বে। আপনার শরীর ভালো থাকবে। এই সময়ে, আপনি কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে সমর্থন পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় খুব সফলতা আসবে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ কমবে। এই সময় আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে শুক্র গ্রহ। আপনার ব্যবসায় দ্বিগুণ লাভ হবে আপনার। আয় বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি সন্তানের কোনোও সুখবরে আরোও খুশি হবেন। যারা চাকরি খুঁজছেন তাঁরা তাদের পছন্দ মতো চাকরি পেতে পারেন । এই সময়ে, বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলিতে আরও অর্থ ব্যয় হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন তারা অপ্রত্যাশিত লাভ হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। এই সময় যারা সোনার ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

  • মিথুন রাশি

শুক্র স্থান পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনার পরিকল্পিত সব কাজ হয়ে যাবে। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের সম্মান বাড়তে থাকবে। বিবাহিতদের জীবনের সুখ আসবে। কোনোও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভবিষ্যৎ লাভজনক সুবিধা পাবেন। যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হবে। কোনও স্কিম বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে, আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় হবে। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল সেটি কেটে যাবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+