শুক্রের প্রবেশ মিথুনে, কাদের সাফল্যের দ্বার উন্মোচিত হচ্ছে

শুক্রের প্রবেশ মিথুনে, কাদের সাফল্যের দ্বার উন্মোচিত হচ্ছে

যখন গ্রহ তার ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে তখন সকল রাশিকেই সে প্রভাবিত করে। যার জন্য কারোর জীবনে শুভ সময় উপস্থিত হয় আবার কারোর জীবনে অশুভ সময় উপস্থিত হয়। ১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। এখন ওই রাশিতেই বুধ প্রবেশ করেছে। ৭ অগাস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে। তারপর শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। এই গ্রহকে কিন্তু সম্পদ ও বিলাসের প্রতীক বলেও বিবেচনা করা হয়। কোন রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের যাত্রায় লাভবান হবেন তা জেনে নিন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে খুব শুভ হতে চলেছে। শুক্র এই রাশির ১১ তম ঘরে প্রবেশ করতে করবে চলতি মাসেই। জ্যোতিষশাস্ত্রে যাকে আয় ও লাভের ঘর বলে মনে করা হয়। এই সময়ে আপনার আয় বৃদ্ধি হতে পারে। আপনি আয়ের নতুন উত্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। এই সময়ের মধ্যে যেকোনো ব্যবসায়িক চুক্তিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। যা দিয়ে আপনিও ভালো লাভ করতে পারবেন। এই সময়ে বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষ ফলদায়ক হবে। আপনি যদি ভ্রমণে যেতে চান যেতে পারেন। এই রাশির শুক্র তৃতীয় ও দশম ঘরের অধিপতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে দশম ঘরকে চাকরি ও ব্যবসার স্থান বলা হয়। এই সময়ের মধ্যে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এই সময়ে আপনি জারকন পড়তে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির শুভ সময় শুরু হচ্ছে। শুক্র এই রাশির দশম ঘরে প্রবেশ করবে। যা কাজের স্থান ও কর্মস্থল হিসেবে বিবেচিত হয়। এই সময়ে আপনি একটি নতুন কাজের সন্ধান পেতে পারেন। তাছাড়া কর্মক্ষেত্রে ও ব্যবসাক্ষেত্ত্রে আপনার লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে। সোনা ব্যবসায়ীদের জীবনে খুব ভালো সময় উপস্থিত। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মীদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি মুক্তো পরতে পারেন।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থ ও বক্তৃতার ঘর এটি। এই সময়ে আপনি ব্যবসাক্ষেত্রে ভালো ফল পাবেন।আপনি ভাল অর্থ উপার্জন করতে পারেন। একই সময়ে, আপনি এই সময়ের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তিতে বিনিয়োগ করতে পারেন, যা আপনার অর্থনৈতিক দিকে সফলতা আনবে। সেই অসঙ্গে যদি আপনার অনেকদিন ধরে টাকা আটকে থাকা সেই অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। এই সময়ে আপনি জারকন পরতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+