শুক্র গোচরে কেরিয়ারে উন্নতি, ব্যবসায় লাভ, পকেটে টাকা উপচে পড়বে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র হল অত্যন্ত শুভ। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে।
জুলাই মাসের ৭ তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। শুক্র বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকদের আর্থিক দিকে লাভ হবে, তাঁদের মধ্যে কারা রয়েছেন, জানুন।

- কর্কট রাশি
শুক্র রাশি বদল করে কর্কট রাশিতে প্রবেশ করায় এই রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাড়িতে সুখ, শান্তির পরিবেশ বিরাজ করবে। এই সময় আপনি বাড়ির সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি ব্যবসার করার জন্য নতুন সুযোগ পাবেন। পুরানো ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনি কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। মনে শান্তি থাকবে। ভবিষ্যতের জন্য এখন থেকেই অর্থ জমাতে পারবেন আপনি। মানসিক চাপ অনেকটাই কমবে। এই সময় পরিবারের সঙ্গে অশান্তির পরিবেশ কমে যাবে। এসময় দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। পরিবারের সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- মীন রাশি
শুক্রের অন্য রাশিতে গমন অত্যন্ত শুভ হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনে খুব ভালো থাকতে পারবেন। শুধু তাই নয়, এসময় কেরিয়ারে খুব সফলতা বজায় থাকবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমবে। আপনি কর্মক্ষেত্রে পরিবারের কাছ থেকে সমর্থন পেতে পারেন। পরিবারে শুভ কাজের সম্ভাবনা থাকতে পারে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications