চলতি মাসেই শুক্রের প্রবেশ কর্কটে, আর্থিক দিক শুভ হবে এই রাশির ব্যক্তিদের

চলতি মাসেই শুক্রের প্রবেশ কর্কটে, আর্থিক দিক শুভ হবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে আমরা প্রেম, রোমেন্স, সম্পদ, বিলাসবহুল জীবনের কারক বলেই বিবেচনা করে থাকি। যদি কোনও ব্যক্তির জন্ম কুন্ডলীতে শুক্র স্থানে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবন খুব সুখের হয়। তার আর্থিক দিক খুব শুভ হয় এবং সে বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। তার দাম্পত্য জীবন খুব সুখের হয়। তাছাড়া যখন কোন গ্রহ ঘর পরিবর্তন করে থাকে তখন সে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোরও জন্য নেতিবাচক। অগাস্ট মাসের ৭ তারিখের শুক্র তার ঘর পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। ৩১ আগস্ট পর্যন্ত এই গ্রহ সেই রাশিতেই থাকবে। এই সময় কিছু রাশির জন্য খুব শুভ সময় উপস্থিত। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের ঘর পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক দিক খুব শুভ হবে। তারা কর্মজীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সাফল্যের সময়। যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা খুব শুভ।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষ শুভ। তারা এই সময় নতুন আয়ের উৎস খুজে পাবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাহলে সাফল্য মিলবে। আপনি যদি বিদেশে ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। বিদেশে জমি বাড়ি কিনতে চাইলে কিনতে পারেন, কারণ এই সময় নতুন সম্পত্তি কেনার সময়। হঠাৎ করে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়ে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। আর যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের প্রেম জীবনে খুব ভালো কাটবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন।

কন্যা রাশি

কন্যা রাশি


কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময়। তারা যদি চাকরিক্ষেত্রে পরীক্ষা দেন সেখানে সাফল্য লাভ করতে পারবেন। অফিসে বসের সহায়তা পাবেন। এইসময় আপনি দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সবথেকে ভালো সময়। এইসময় আর্থিক দিকে লাভ হওয়ার সময়। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। তবে চাকরির জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। তবে সেখান থেকে আপনার আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের দিকে বিশেষভাবে নজর দিন, তাহলে জীবনে আরও এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+