শুক্রের নক্ষত্র পরিবর্তনে জীবনে টাকা, সম্পত্তি, বিপুল উন্নতি করতে পারবেন কারা
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ হল ধন, বিলাস, বৈভব, আকর্ষণের দেবতা। যখন শুক্র নক্ষত্র পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের চরম সংকটের মধ্যেও পড়তে হবে।
১৬ মে বিকেল ৩ টে ৪৮ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র গ্রহ। ২৪ মে পর্যন্ত একই নক্ষত্রে অবস্থান করবে এই গ্রহ। বর্তমানে শুক্র ভরণী নক্ষত্রে অবস্থান করছে। শুক্রের নক্ষত্র পরিবর্তনে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার জীবনে সুখ লেগে থাকবে। কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন খুঁজে পাবেন। আপনার পারিবারিক সম্পর্ক আরোও মজবুত হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এই রাশির ব্যক্তিরা এই সময়ে যা চাইবেন তাই করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রশির ব্যক্তিদের।
- কন্যা রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তনে আটকে থাকা কাজগুলি হয়ে যাবে এই রাশির ব্যক্তিদের। মনের ইচ্ছা পূরণ হবে। এসময় আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন সেই ঋণ খুব সহজেই ফেরত পাবেন। কর্মজীবনে সফলতা আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। আপনার সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময়টি আপনার ব্যবসা এবং চাকরির দিক থেকে শুভ বলা চলে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনে খুব সুখ লেগে থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে কর্মরত ব্যক্তিরা নতুন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। কোথাও থেকে হঠাৎ অর্থ লাভ করতে পারেন। এই সময় ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। আপনি আপনার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। চাকরিতে যারাযুক্ত তাদের আয় বাড়তে পারে। তাছাড়া আপনি যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকেন সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications