শুক্র ও সূর্যের মিলনে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে কিছু রাশির, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

শুক্র ও সূর্যের মিলনে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে কিছু রাশির, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি রাশি নির্দিষ্ট সময় অনুসারে তার ঘর পরিবর্তন করে থাকে। শুক্র গ্রহকে আমরা প্রেম, রোমান্স, সুখের অধিপতি বলে মনে করি ।বর্তমানে শুক্র-সূর্য সিংহ রাশিতে প্রবেশ করেছে ৩১ অগাস্ট। বর্তমানে সেখানেই উপস্থিত আছেন সূর্য। একটি রাশিতে দুটি প্রধান গ্রহ থাকার ফলে অনেক রাশির লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাঁচটি রাশি যাদের খুব সতর্ক থাকতে হবে। তাদের আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে। তাদের জীবনে অনেক অসুবিধা আসতে পারে, জেনে নিন তাঁরা কারা।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খারাপ সময়ে শুরু। বাড়তি খরচে এই সময়ে লাগাম দিতে হবে। আয়ের উৎস কমতে থাকবে। আপনি দূরে কোথাও এই সময় ভ্রমণ করবেন না। আপনার সেখানে দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা রয়েছে। যদি আপনি গাড়ি চালান তাহলে সাবধানে চালাবেন। না হলে বিপদে পড়তে হতে পারে। আর্থিক দিকে আপনার এতটাই অভাব দেখা দেবে যে আপনাকে অন্যের কাছে ধার পর্যন্ত করতে হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এই রাশির জাতক-জাতিকাদের সূর্য এবং শুক্রের মিলনে খুব খারাপ সময় শুরু। এদের চাকরি ও ব্যবসায় নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। নতুন ব্যবসায় এই সময় বিনিয়োগ করবেন না । আপনাকে কাজের প্রচুর সমস্যা হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। আর্থিক সংকটে পড়তে হতে পারে। পারিবারিক দিকে আপনি সাহায্য পাবেন না। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ক্রমশই বাড়তে থাকবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির ব্যক্তিদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। সন্তানের জন্য তাদের হতাশা সম্মুখীন হতে হবে। অনেক রোগে আপনাকে ভুগতে পারে। নানান ঝামেলা হতে পারে। পারিবারিক দিকে আপনি অনেকটাই দুর্বল হয়ে পড়বেন। কারণ সেখানে কারোর সহায়তা পাবেন না। আপনার লেখাপড়ার দিকে বিশেষ নজর দিন। দূরে কোথাও ভ্রমণ করবেন না। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন না, কারণ সেখানে সাফল্য না পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

মকর রাশি

মকর রাশি

সিংহ রাশিতে সূর্য এবং শুক্র একসঙ্গে থাকার কারণে এই মকর রাশি জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসায় নানানা অসুবিধা দেখা দেবে। আপনার ক্যারিয়ারের অনেক খারাপ খবর শুনতে পাবেন। আপনি নিজেও অবাক হয়ে যেতে পারেন। আপনার চাকরিতে পদোন্নতি নাও হতে পারে। এ সময় আপনার কর্মজীবনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। তাই আগে থেকেই সাবধানে থাকা শুভ বলে মনে করা হচ্ছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে। আপনি কোনও কঠিন রোগে আক্রান্ত হতে পারেন বা গুপ্ত রোগ আবারও চাড়া দিয়ে উঠতে পারে। ওষুধ ও চিকিৎসায় খরচ বাড়তে পারে। আপনার কাজে হঠাৎ অবনতি হতে পারে। আইনি মামলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। বাড়তি খরচ ক্রমশই বাড়বে। যাতে লাগাম দেওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে। এই সময় আপনি বাসি বা পোড়া খাবার কখনোই খাবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+