শুক্র ও রাহুর খারাপ প্রভাব কোন কোন রাশির ওপর পড়বে, জেনে নিন
শুক্র ও রাহুর খারাপ প্রভাব কোন কোন রাশির ওপর পড়বে, জেনে নিন
জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহকেই বিশেষ বলে মনে করা হয়। রাহু ১৮ বছর ৭ মাস পর ১২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করেছে। ১৪ জুন, আজ রাহু ঘর পরিবর্তন করছে। আগামী ৮ মাস একই রশিতে থাকবে সে। ভরণীনক্ষত্রের অধিপতি হল শুক্র ও রাহু। এই সময় রাহু ও শুক্র একসময় মেষ রাশিতে থাকছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু ও শুক্র একসঙ্গে থাকার সময় শুভ প্রভাব দেখা দেয় ঠিকই, তবে, নেতিবাচক প্রভাবও অনেকে রাশির অপর পড়ে। তাহলে জেনে নিন কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় শুভ বলা যায় না। এই সময়ে তাদের কর্মজীবনে সমস্যা হতে পারে। চাকরিতে তারা পদোন্নতি নাও পেতে পারেন। চিন্তা ভাবনা করে কাজ করবেন। সকল কাজে তাঁরা সাফল্য নাও পেতে পারেন। পিতার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে সুফল পাবেন না। তাই এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা এই সময় ইতিবাচক ফল পাবেন না। তারা সকল কাজে সাফল্য পাবেন না। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তায় বেরোলে খুব সাবধানে পা ফেলবেন। অর্থের ক্ষতি হতে পারে। এই সময় বাড়তি খরচ এড়িয়ে চলুন। কর্মজীবনের সমস্যা দেখা দিতে পারে। বাড়ির লোকজনের সহযোগিতা পাবেন না। পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ বাড়তে থাকবে। ধৈর্যের প্রয়োজন তাই মাথা ঠান্ডা করে এই সময় চলবেন। না হলে বিপদে পরতে হতে পারে।

মকর রাশি
রাহুর ঘর পরিবর্তনের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনেক সংগ্রাম করে এগিয়ে চলতে হবে। কেরিয়ার ক্রমশ কঠিন হতে থাকবে। কর্মক্ষেত্র ও চাপের সম্মুখীন হবেন। ব্যবসারক্ষেত্রে সাফল্য পাবেন না এই সময়, তাই এই সময়ে আপনার ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন না।

মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের রাশি পরিবর্তন করার জন্য ব্যক্তিগত জীবনে তারা অনেক সমস্যায় পড়বেন। পারিবারিক জীবনে তাদের অশান্তি লেগে থাকবে। সেই সঙ্গে দাম্পত্যজীবনেও আপনারা সুখ পাবেন না। উত্থান-পতন আপনাদের জীবনের লেগেই থাকবে। সকল কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তবে প্রথমেই যেসব কাজে সাফল্য পাবেন তা নয় কঠোর পরিশ্রম করলেই সাফল্য সম্ভব নয়। তাই এই সময় আপনারা কঠোর পরিশ্রম করে কাজ করুন, তবেই সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications