এই রাশির জাতকদের ওপর হনুমানজির সর্বদা আশীর্বাদ থাকে, দেখুন তো আপনি তাঁদের মধ্যে আছেন কিনা?

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে হনুমানজির বিশেষ গুরুত্ব রয়েছে। রামভক্ত হনুমান পৃথিবীতেই বিচরণ করেন বলে মনে করেন সকলে। বলা হয়, হনুমানজির আশীর্বাদ যদি কোনও রাশির ব্যক্তির ওপর থাকে, তাহলে কিন্তু তিনি সেই কাজে এগিয়ে যেতে পারেন। কোনও কাজেই তিনি পিছিয়ে পড়েন না। হনুমানজির বিশেষ আশীর্বাদের কারণে ব্যক্তি কোনও ঝামেলায় পড়েন না।

ভাগ্যের দ্বার খোলা থাকে তাঁদের। এতে আর্থিক দিকে তাঁদের খুব লাভ হয়। সকল কাজেই তাঁরা খুব সফলতা অর্জন করতে পারেন। নতুন সম্পত্তিও কিনতে পারেন তাঁরা। প্রচুর জ্ঞানের অধিকারী হন এই রাশির জাতক জাতিকারা, তালিকায় কারা রয়েছেন, জানুন।

Hanumanji

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের উপর হনুমানের বিশেষ আশীর্বাদ থাকে। তাই তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন। দেবতার আশীর্বাদ তাঁদের ওপর থাকার কারণে তাঁরা কোনও কাজেই পিছিয়ে পড়েন না। এরা রাজনীতিতে যথেষ্ট খ্যাতি, সম্মান অর্জন করতে পারেন । ব্যবসায় আটকে থাকা সব কাজ এদের হয়ে যাবে। তাছাড়া এরা ব্যবসাতেও খুব সফলতা অর্জন করতে পারেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। তাই এদের মনের ইচ্ছা পূরণ হয়। এরা ভালো চাকরি, ব্যবসায়ে, রাজনীতিতে যথেস্ট সম্মান অর্জন করতে পারেন। এরা জীবনে বিলাসবহুলভাবেই কাটাতে পারেন। ভবিষ্যতের জন্য এরা প্রচুর অর্থ রাখতে পারেন। এদের কখনও টাকার অভাব হয় না। বিলাসবহুলভাবেই জীবনযাত্রা পালন করতে পারেন এরা।

  • কুম্ভ রাশি

হনুমানজির সবথেকে প্রিয় রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। শনিদেবের সঙ্গে হনুমানজির বিশেষ সম্পর্ক রয়েছে। তাই হনুমানজির কৃপায় কুম্ভ রাশির ব্যক্তিরা জীবনে সুখ, সমৃদ্ধিতে বাড়তে থাকে। আর্থিক দিকেও খুব লাভ হয়। ভাগ্যের পূর্ণ সমর্থন পান এই রাশির ব্যক্তিরা।

  • হনুমানজির কৃপা পেতে কী করবেন?


১) ভগবান হনুমানজিকে খুশি করতে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পড়ুন। তাছাড়াও মঙ্গলবার করে হনুমানজির পুজো দেওয়ার চেষ্টা করুন।

২) যদি পারেন মঙ্গলবার করে হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন।

৩) হনুমানজিকে খুশি করতে মঙ্গলবার করেও তুলসী পাতা নিবেদন করুন দেবতাকে। এতে তিনি খুব খুশি হন।

৪)যদি পারেন দেবতাকে গুড়, ছোলা, কলা ইত্যাদি নিবেদন করুন। সেই প্রসাদ আপনি পুজো করার পর খান। তাহলেই দেখবেন হনুমানজি আপনার ওপর খুব খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+