Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Zodiac Signs: গণেশের প্রিয় রাশি কারা, গণপতির কৃপা পেতে কী কী নিবেদন করবেন দেবতাকে

জ্যোতিষশাস্ত্রে (astrology) গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ভগবান গণেশের বিশেষ পূজার আয়োজন করেন তাঁর ভক্তরা, চলতি বছরে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থী, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১০ দিন। গণেশকে আমরা সুখ, সমৃদ্ধির দেবতা বলেই জানি। গণেশের পূজা করলে গ্রহের সমস্ত দোষ কেটে যায়, জীবনে লেগে থাকে সফলতাও।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভগবান গণেশের কিছু প্রিয় রাশি রয়েছে। যে রাশিদের ওপর এই দশ দিন শুভ প্রভাব ফেলবে গণেশজি। তাছাড়া এরা সারা বছরই গণেশের কৃপা পেয়ে থাকেন। আর্থিক দিকে উন্নতি করতে পারেন। জীবনে তাদের সাফল্য লেগেই থাকে। কোনও কাজেই এরা পিছিয়ে পড়েন না, জানুন গণেশের প্রিয় রাশি কারা।

Zodiac Signs

  • মেষ রাশি

ভগবান গণেশের অত্যন্ত প্রিয় রাশি হল মেষ রাশি (aries)। মেষ রাশির ব্যক্তিদের উপর সবসময় গণেশের কৃপা থাকে। তাই এদের আর্থিক দিকে খুব লাভ হয়। এদের জীবনে সফলতা লেগেও থাকে। এরা কখনোই কোনও কাজের জন্য পিছিয়ে পড়েন না। গণেশের আরও কৃপা পেতে গণেশ চতুর্থীর দিন দেবতাকে লাড্ডু নিবেদন করুন। পরিবারের সকলের সঙ্গেও আপনি ভালো থাকতে পারবেন।

  • মিথুন রাশি

গণেশের প্রিয় রাশি হল মিথুন রাশি (Gemini)। এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে উন্নতি হবে। গণেশের কৃপায় এরা সকল কাজে সবসময় এগিয়ে থাকবেন। শুধু তাই নয়, যারা পড়াশোনায় যুক্ত তাদের জীবনেও সাফল্য আসবে, তাদের পড়াশোনার এগিয়ে নিয়ে যান গণপতি। চাকরির জন্য এদের ভাবতে হয় না। আপনি যদি গণেশের আরোও কৃপা পেতে চান তাহলে গণেশ চতুর্থীর সময় আপনি দেবতাকে মুগের লাড্ডু নিবেদন করুন।

  • মকর রাশি

গণপতির আরেকটি প্রিয় রাশি হল মকর রাশি (Capricorn)। ভগবান গণেশের ক্রিপায় এরা খুব পরিশ্রমী হয়ে থাকেন। এরা জীবনে কোনও কাজেই কখনোই হার মানেন না। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা লেগেই থাকে এদের। এরা সকল কাজে এগিয়ে যান। এরা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হন। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারেন এরা। এরা খুব সাহসী এবং উদ্যমী প্রকৃতির হয়ে থাকেন। আপনি গণপতিকে তিলের লাড্ডু নিবেদন করুন। এতে তিনি আরোও খুশি হবেন এবং তার আশীর্বাদের হাত আপনার মাথার উপর রাখবেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+