কোন রাশির ব্যক্তিরা সকলের ওপর কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন, দেখুন

কোন রাশির ব্যক্তিরা সকলের ওপর কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন, দেখুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় প্রায় প্রত্যেক রাশিচক্রের নিজস্ব কোনোও না কোনোও গুণ থাকে। কারো সঙ্গে কারোর ব্যক্তিগতভাবে মিল থাকে না। এমন অনেক ব্যক্তি আছেন যারা খুব সহজেই মাথা গরম করে ফেলেন। আবার এমন অনেক ব্যক্তি আছেন যাদের রাগালেও তারা রাগেন না। কেউ বা খুব সুখী আবার কেউ বা খুব অসুখী। এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা সকলের উপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকারা খুব সংবেদনশীল প্রকৃতির ব্যক্তি হন। এরা সব সময় কঠোর পরিশ্রম করে থাকেন। এরা সকলের দ্বারা একদিন শীর্ষে পৌঁছতে পারেন। তবে এরা খুব ভালো প্রকৃতির লোক। এদের কর্তৃত্ব করার অভ্যাস একটু বেশি। সুযোগ পেলেই এরা সকলের উপর প্রভাব খাটাতে চান।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকারা খুব শক্তিশালী হন। এদের কথার দ্বারা অনেকেই মুগ্ধ হয়ে যান। এই রাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে জীবনে সাফল্য অর্জন করবেনই করবেন। কারণ এরা প্রচন্ড ভালো বক্তা হন। তবে এই রাশির ব্যক্তিদের ব্যক্তিত্ব একটু অন্য ধরনের। তাছাড়াও এরা সকলের উপর কর্তৃত্ব করতে পারলে জীবনে আর কিছু চান না।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকারা খুব ভালো মনের মানুষ হন। এরা খুব কঠোর পরিশ্রম করেন। কাজ করতে এরা কখনো দ্বিধাবোধ করেন না। এরা আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারেন। এরা খুব সংগ্রামী প্রকৃতির হয়। তবে এদের দ্বারা যে অফিস পরিচালিত হয় সেই অফিসের কর্মচারীদের এরা খুব বিরক্ত করে রাখেন, তার কারণ এদের মধ্যে বস হবার প্রবণতা একটু বেশিই।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির ব্যক্তিদের নেতার মতন ব্যবহার করেন। এরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন। তবে এরা খুব উদার প্রকৃতির মানুষ হন। কাজের প্রতি এদের প্রচন্ড নিষ্ঠা থাকে। এরা খুব প্রভাবশালী মনোভাব নিয়ে জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন। এরা সকলকে ক্ষমা করতে পছন্দ করেন। তবে সকলের উপর প্রভাব খাটাতেও এরা কখনোও পিছপা হন না।

মকর রাশি

মকর রাশি

কারোর কাছে সহজে মাথা নিচু করেন না। এরা নিজেদের কাজের জন্য সকলের কাছেই খুব প্রশংসিত হন। এরা খুব শক্তিশালী প্রকৃতির একজন মানুষ হন। তবে এদের মধ্যে সকলের উপর কর্তৃত্ব করার একটি বিশেষ ইচ্ছা থাকে। যার জন্য অনেক রাশির ব্যক্তিরা এদের ওপর মাঝে মধ্যে একটু বিরক্ত হন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকারা খুব দূরদর্শী ও সৃজনশীল প্রকৃতির মানুষ হন। এরা যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। তাহলে এরা একজন জীবনে মহান নেতা হবেন। এরা সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। এদের কথাবার্তাও খুব সংযত ধরনের হয়। এদের একটি মহান নেতা হওয়ার বিশেষ গুণ রয়েছে। এরা সকলের ওপর কর্তৃত্ব করতে খুব ভালোবাসেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+