এই রাশির ব্যক্তিরা পায়ে কালো সুতো পরার আগে অবশ্যই জ্যোতিষীদের পরামর্শ নেবেন, কিন্তু কেন?
অনেকেই কিন্তু বাম পায়ে কালো সুতো বাঁধেন। কেউ বা শুধু স্টাইল করবার জন্যও এই কালো সুতো হাতেও বাঁধেন। আবার অনেকে নিয়ম মেনেও কিন্তু এই কালো সুতো পরেন অনেকে। কালো সুতোর সঙ্গে শনিদেবের বিশেষ সম্পর্ক রয়েছে।
যে ব্যক্তি কালো সুতো পরেন তার দিকে কেউ খারাপ দৃষ্টি দিতে পারবেন না। সকল রাশির ব্যক্তিরা পায়ে বা হাতে কালো সুতো পরতে পারেন না। কারা হাতে বা পায়ে কালো সুতো পরতে পারেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা হাতে বা পায়ে কালো সুতো পড়ার আগে বারবার ভাববেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তার কারণ, কালো সুতো পরলে শনিদেব, রাহু আপনার ক্রমশ দুর্বল হতে থাকবে। আপনার রাশির অধিপতি মঙ্গল। আর মঙ্গলের সঙ্গে শনির শুত্রুর সম্পর্ক রয়েছে। এতে আপনার সাহস, সাহসিকতা ক্রমশ কমতে থাকবে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা হাতে বা পায়ে কখনোই কালো সুতো পড়বেন না। আপনার রাশির অধিপতি হল চন্দ্র, শনি ও রাহুর মধ্যে শুত্রুর সম্পর্ক রয়েছে। এতে মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই কারোর সঙ্গে পরার আগে বারবার ভাবুন। না হলে আপনার ব্যবসায়তেও হতে পারে ক্ষতি। তাই আগেই সাবধান হোন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের কালো সুতো একদমই পড়া উচিত নয়। আপনাদের শরীর খারাপ হতে পারে। কারণ, আপনার রাশির অধিকারী মঙ্গল। মঙ্গলের সঙ্গে শনির শত্রুর সম্পর্ক রয়েছে। কালো সুতো পরলে আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নতুন সম্পত্তি কিনতে পারবেন না। চাকরিক্ষেত্রেও নানান অসুবিধা হবে। সকল সদস্যদের সঙ্গে অশান্তি বাঁধবে। এমনকি মারামারির পরিবেশের সৃষ্টি হতে পারে। তাই কালো সুতো পরার আগে জ্যোতিষীর পরামর্শ নিন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা ব্যক্তিরা ভুলেও কালো সুতো পরবেন না। হাতে, পায়ে কালো সুতো পরলে আপনার শারীরিক ক্ষতি হবে। কারণ আপনার অধিপতি মঙ্গল। আর যদি আপনি কোনও কারণ ছাড়াই কালো সুতো পরেন, তাহলে আপনার অর্থ ক্ষতি হবে। বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে আপনার জীবনে ।তাই কালো পরার আগে কোনও জ্যোতিষীদের পরামর্শ নিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications