এই মাসেই শনি থেকে সূর্যের ঘর বদল, ভাগ্যের চাকা ঘুরে সুখের মুখ দেখতে চলেছেন কারা

নভেম্বর মাস পড়ে গেছে। আর এই মাসেই অনেক বড় গ্রহরা ঘর পরিবর্তন করবে যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক নেতিবাচক নানান প্রভাব পড়বে। চলতি মাসেই শনি থেকে সূর্য তার গতিপথ পরিবর্তন করতে চলেছে। ৭ নভেম্বর শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে।

শনি ১৫ নভেম্বর মার্গী হতে চলেছে কুম্ভ রাশিতে। ১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আবার ২৬ নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী হবে। ৩০ নভেম্বর বুধ আবারও বৃশ্চিক রাশিতে অস্ত যাবে। তারপর ১০ নভেম্বর রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে।

lucky


জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের । জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর এই গ্রহদের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনারা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া ভাগ্যের দ্বার খুলবে আপনার। আয় উন্নতি বাড়বে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে।

মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এমনকি দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের বিশেষ প্রভাব পড়ায় তাদের প্রত্যেকটি কাজেই জীবনে সাফল্য আসবে । এমনকি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে এগিয়ে যেতে পারবেন।

এসময় আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের খুব শুভ সময় শুরু হবে। ভালোভাবে সময় কাটাতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য নভেম্বর মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসে আপনার আর্থিক অবস্থার আগের থেকে অনেক উন্নতি হবে । তাছাড়া বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। এই সময়ে কোনও কাজেই পিছিয়ে যাবেন না। তাছাড়া আপনি যদি নতুন চাকরি খোঁজেন তাও পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+