৭২ বছর পর শ্রাবণ মাসে ঘটবে এই কাকতালীয় ঘটনা , কীভাবে করবেন মহাদেবের পুজো
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের পূজোর আয়োজন করেন সকলে। কারণ এই মাস ভোলেবাবার অত্যন্ত প্রিয় মাস। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। ৭২ বছর পর শ্রাবণ মাসে কিছু কাকতাল ঘটতে চলেছে। এই সময়ে বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব পড়বে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে। তা আবার কারোর জন্য অশুভ হতে পারে। চলতি বছরে এভাবে শিবের পুজো করলে আপনার জীবনে উন্নতি করতে পারবেন। শ্রাবণ মাস শুরু হচ্ছে এই সোমবার দিন দিয়ে। যা শেষ হবে কিন্তু সোমবার দিয়ে। তাই চলতি বছরের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে।

- কোন কোন যোগ তৈরি হচ্ছে
যেহেতু শ্রাবণ মাস ভোলেবাবার প্রিয় মাস, তাই এই সময় মহাদেবের পূজো করলে দেবতার বিশেষ কৃপা পান সকলে। শ্রাবণ মাসে ৫ টি সোমবার পড়েছে। শ্রাবণের প্রথম সোমবার ২২ জুলাই, শেষ সোমবার ২৯ জুলাই। তারপরে অগাস্ট মাসে ৫, ১২, ১৯ আগস্ট পরেছে সোমবার।
এই সময় প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, নবপঞ্চম যোগ, গজকেশরী রাজযোগ, কুবের যোগ, শশযোগ। এই যোগগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর।
- সকালে ঘুম উঠুন
এই শ্রাবণ মাসে সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। তারপর বাড়ির ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজাবেন। তারপর শিব ঠাকুরকে দুধ, দই, ঘি, মধু চিনি নিবেদন করুন। তারপর শিবলিঙ্গে ফুল, জল অর্পণ করুন। সেই সঙ্গে ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা জানান, তা খুব দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে।
- শিবের মন্ত্র জপ করুন
শ্রাবণ মাসে সোমবার ভগবান শিবের করলে ও ভগবান শিবের মন্ত্র জপ করলে, দারিদ্র ব্যক্তিদের সামর্থ্য মতো দান করলে শিবের বিশেষ কৃপা লাভ করবেন আপনি। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। জীবনে কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। মহাদেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications