অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি, ভাগ্য বদলাতে চলছে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া পালন করেন সকলে। চলতি বছর ১০ মে অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হচ্ছে 'গজকেশরী যোগ’।

এসময় মঙ্গল ও বুধের মিলনের কারণে মীন রাশিতে ধনযোগ তৈরি হবে। এই যোগ অত্যন্ত শুভ। একই দিনে রবি যোগ তৈরি হবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের, কাদের ভালো সময় শুরু হবে, জানুন।

Akshaya Tritiya

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হবে বলে মনে করা হবে। এসময় আপনার জীবনে সফলতা নিশ্চিত। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা আসবে। তাছাড়া আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিক দিকে লাভ হবে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আদালত সংক্রান্ত যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দীর্ঘদিন থেকে ধরে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। শুভ প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন।

  • তুলা রাশি

মে মাসে তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসার জন্য যেতে চাইছেন যেতে পারেন। যা আপনার জন্য খুব শুভ হবে। কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় এগিয়ে যেতে সফল হবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবেন সেখানেও সফলতা আসবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে নাম, যশ ক্রমশ বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+