চৈত্র নবরাত্রিতে তৈরি হচ্ছে এই শুভ রাজযোগগুলি, আর্থিক দিকে উন্নতি হবে কাদের
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে চৈত্র নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। যা প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়। নবমী তিথিতে তা শেষ হয়। এই সময়ে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়। বলা হচ্ছে, চৈত্র নবরাত্রির সময় অনেকগুলি শুভ যোগ তৈরি হবে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির জাতক-জাতিকাদের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চৈত্র নবরাত্রির দিন চন্দ্র মেষ রাশিতে থাকবে। এই সময় বৃহস্পতি গ্রহের সঙ্গে তার মিলন হবে। তৈরি হবে গজকেশরী রাজযোগ।
শনি কুম্ভ রাশিতে থাকার কারণে তৈরি হবে শশ রাজযোগ। তাছাড়া ও শুক্র মীন রাশিতে থাকায় তৈরি হবে মালব্য রাজযোগ। শুক্র এবং বুধ মেষ রাশিতে থাকায় তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। তাছাড়া শুক্র ও বুধ তৈরি করবে লক্ষ্মীনারায়ণরাজযোগ। এই পাঁচটি রাজযোগে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- মেষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের ওপর। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। নতুন সম্পত্তি কিনতে পারেন এই রাশির ব্যক্তিরা। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার পরিবারের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার বড় ছেলের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। এসময় নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। সমাজে সম্মান বাড়তে থাকবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সুখী হবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময় গাড়িও কিনতে পারেন আপনি। তাছাড়া আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির জাতক জাতিকাদের।
- তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনারা যারা নতুন চাকরি খুঁজেন তা পেয়ে যাবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার সব কাজ হয়ে যাবে। এসময় আপনি যদি কারোর থেকে ঋণ নেন সেই ঋণ খুব সহজেই শোধ করতে পারবেন। পরিবারে দীর্ঘদিন ধরে যে অশান্তি লেগে ছিল সেটি মিটবে। আপনার ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করে রাখতে পারবেন। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications