চলতি মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে! এই রাশির ব্যক্তিরা সতর্ক থাকুন, না থাকলেই বিপদ

চলতি মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে! এই রাশির ব্যক্তিরা সতর্ক থাকুন, না থাকলেই বিপদ

বিশ্বের শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বলে সূর্যকে ধরা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জানা গিয়েছে সূর্যের রাশি হল সিংহ রাশি। কিন্তু তুলা রাশিতে সূর্য কিন্তু দুর্বল। আবার মেষ রাশিতে সূর্য কিন্তু খুব শক্তিশালী বলে মনে করা হয়। কোন ব্যাক্তির জীবনে সূর্যকে আত্মবিশ্বাস ও কর্তৃত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি বুধের সঙ্গে ধরা হয় তাহলে বিচারে দেখা যাবে যুক্তি ও বুদ্ধিমত্তার গ্রহ। এতে তখন বুধ বিশাল আধিপত্য বিস্তার করবে। বর্তমান সময়ে মকর রাশি সূর্য রয়েছে। এখন সূর্য মকর রাশিতে থাকলেও চলতি মাসের ১৩ তারিখ কুম্ভ প্রবেশ করবে। যা শনির মালিকানাধীন। বর্তমান সময়ে কুম্ভ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। সূর্য রাশিতে প্রবেশ করার পর কুম্ভ রাশিতে সূর্য অস্ত যাবে। এই সময়ে কোন ৫ রাশির লোকেদের বিশেষ সতর্ক থাকা দরকার। কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির লোকেদের সতর্ক থাকা দরকার। সূর্যের গমনের প্রভাব কী কী ঘটতে পারে জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকারা তাঁদের ভিতর লুকিয়ে থাকা গুন খুব সহজেই তুলে ধরতে পারবেন। কর্মক্ষেত্রে অর্থাৎ ব্যবসা, বাড়ি ও চাকরির জায়গায় অনেক চেষ্টার পর আপনার পদোন্নতি এবং প্রশংসা হতে পারে। কিন্তু এসময় আপনার অর্থের দিক বেশ ভালো কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভবানা রয়েছে। কেরিয়ারে সাফল্য মিলবে। সেই সঙ্গে বাড়বে আপনার প্রতিপত্তি ও যশ।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির লোকেরা ব্যবসায় বেশ লাভ করতে পারবেন। যার থেকে আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন। যারা চাকরি করছেন তাঁদের বেশ ভালো সুযোগ এখন। এই সময়ের মধ্যে আপনি সফল হতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির ব্যক্তিদের এই সময়ে বেশ কিছু অসুবিধা হতে পারে। যেমন আর্থিক ক্ষেত্রে সঠিক সাফল্য মিলবে না। কোন মূল্যবান জিনিস হারাতে পারেন। খারাপ কোন কাজ আপনি এই সময় এড়িয়ে চলুন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির ব্যক্তিরা এই সময়ে একটু সাবধানে থাকুন। আপনাদের কর্মজীবনে বেশ সাফল্য আসবে। তবে যারা ব্যবসার পেশায় যুক্ত তাঁদের জীবনে সাফল্য না আসতে পারে।

কন্যারাশি

কন্যারাশি

এই সময়ে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ এই সময় এই রাশির ব্যক্তিরা শত্রুদের উপর আধিপত্য বিস্তার করতে পারেন। যারা সরকারি চাকরির ক্ষেত্রে যুক্ত তাঁদের জন্য খুব ভালো সময়। অর্থ লাভ হবে খুব।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির ব্যক্তিরা অতীতে যে কাজ আপনাদের হয়নি সেই কাজ আপনারা এখন করলে সাফল্য মিলবে। কেরিয়ার ও কর্মজীবনে খুব ভালো সুযোগ আসতে চলেছে। সেই সঙ্গে বাড়বে আপনাদের বুদ্ধিমত্তাও।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির লোকেদের এই সময়ে বাড়ির কিছু সমস্যা হতে পারে।এই সময়ের মধ্যে আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হবেন। সতর্ক থাকুন এই সময়ে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময় আপনি আপনার সমস্ত পরিকল্পনা শেষ করুন। আপনার নবম ঘরে এই সময়ে সূর্য অবস্থান করবে। যার জেরে আপনার কর্ম ও ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে।

 মকর রাশি

মকর রাশি

এই সময়ে এই রাশির ব্যক্তিদের আর্থিক সময় খুব একটা ভালো নয়। এই সময়ে আপনার প্রিয় পরিবারের ওপর ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বদা সতর্ক থাকুন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে কুম্ভ রাশির লোকেরা বড় কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন। কারণ এই সময়ে কোন সিদ্ধান্ত আপনার ভুল নেওয়া হয়ে যেতে পারে। তাই সঠিক পদক্ষেপ নিন। না হলে বিপদ আপনার।

 মী্ন রাশি

মী্ন রাশি

এই সময়ে মীন রাশির জ্জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে সময় অনুকূল থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থ ব্যয়ের সম্ভবনা রয়েছে। সতর্ক থাকুন। তবে, এই সময়ে যে সকল ব্যক্তি ব্যবসার কাজে যুক্ত তাঁদের জীবনে সফলতা আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+