মে মাসে বৃষে প্রবেশ সূর্যের, নতুন সম্পত্তি কিনতে পারেন কোন রাশির জাতকরা?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। ঠিক তেমনি সূর্য গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করা হয়।

কবে সূর্য ঘর পরিবর্তন করবে
সূর্য ১৫ মে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১৫ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে সে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
সূর্যের গমনের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যে আইনি মামলা এতদিন জড়িয়ে ছিলেন আপনি, সেই মামলা থেকে বের হতে পারবেন আপনি, দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনার। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে।

সিংহ রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

কন্যা রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এসময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমন যারা বেসরকারি চাকরি করছেন তারা চাকরির জন্য পদোন্নতি পেতে পারেন। যারা সরকারি চাকরিতে যুক্ত তাদের জন্য খুব শুভ সময় শুরু। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিকভাবে লাভের সম্ভাবনা রয়েছে। সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায় যারা করছেন তাদের সুখের মুখ দেখবেন।

মকর রাশি
সূর্যের ঘর পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। শুধু তাই নয় এসময় আপনি মাথা ঠান্ডা করে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। দূরে এসময়ে ঘুরতে যেতে পারেন। এই মাসেই ঘর পরিবর্তন করবে এই বড় গ্রহরা। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে সব কাজ করার আগে দুবার ভেবে তবেই করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications