চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ সূর্যের, সাফল্যের দিকে এগোচ্ছেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। কারোর জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আবার কারোর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। চলতি মাসের ১৭ তারিখ সূর্য নিজে স্থান পরিবর্তন করবে। ওই দিন সকাল ৭টা ২৭ মিনিটে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। গ্রহের রাজা সিংহ রাশির গমনের জন্য কিছু রাশির শুভ সময় শুরু হবে। তাহলে জেনে নিন অগাস্ট মাস কোন কোন রাশির জন্য বিশেষভাবে হবে শুভ হবে।

কর্কট রাশি
সূর্য বর্তমানে কর্কট রাশিতে রয়েছে। সিংহ রাশিতে সূর্য প্রবেশ করার পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। তারা কর্মজীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সাফল্যের সময়।তারা চাকরিক্ষেত্রে সাফল্য পাবেন। অফিসে বসের সান্নিধ্য পাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় আর্থিক দিক অনেক শুভ হবে।

তুলা রাশি
সূর্য গমনের জন্য তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনাদের অভাব অনটন জীবন থেকে চলে যাবে। আপনারা আয়ের মুখ দেখবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ থাকবে। সমাজে আপনাদের প্রতি প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের শুভ সময়। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলবেন। না হলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সাফল্য পাবেন।

বৃশ্চিক রাশি
সূর্যের ঘর পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু হবে। বিশেষ করে যারা চাকরিক্ষেত্রেযুক্ত তাদের জন্য খুব শুভ সময়। যারা বেসরকারি কাজে কর্মরত, তারা চাকরিতে পদোন্নতি পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাহলে সাফল্য মিলবে। আপনি যদি বিদেশে ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। বিদেশে জমি বাড়ি কিনতে চাইলে কিনতে পারেন, কারণ এই সময় নতুন সম্পত্তি কেনার সময়। কর্মক্ষেত্রে অনেক প্রশংসা পাবেন। এই সময় আপনাদের আর্থিক দিক খুব ভালো থাকবে। অংশীদারিত্ব কাজে যদি আপনি টাকা বিনিয়োগ করেন, সেখানে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications