সূর্য গোচরে পকেটে টাকা আসবে, চাকরিতে পদোন্নতি হতে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য হল দেবতাদের রাজা। সূর্য যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
অগাস্ট মাসে সূর্য দেবতা নিজের স্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের আয় ও লাভের ঘরেই প্রবেশ করবে সূর্য। তাই ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সম্পদ আপনার বাড়তেই থাকবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। আমদানি রপ্তানির ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। বিদেশে ঘুরতে যেতে পারেন আপনি।
সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকায় আপনার ব্যবসাতেও খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে সাফল্যের সময় শুরু হবে। প্রেম জীবনও ভালো কাটবে আপনার। অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি হবে। মডেলিংয়ে যারা যুক্ত তাদের সাফল্যের সময় শুরু হবে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির অষ্টম ঘরেই প্রবেশ করবে সূর্য। তাই আপনার দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে। এসময় আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। কর্মজীবন থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। সমাজে সম্মান আপনার বাড়তে থাকবে। তাছাড়া যারা রাজনীতি করছেন, তাদের জীবনেও খুব শুভ সময়।
- ধনু রাশি
সূর্য দেবতার কিসে বিশেষ কৃপা পাবেন ধনু রাশির ব্যক্তিরা। তাই এসময়ে আপনার কর্মজীবনে খুব লাভ হবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের সফলতার সময় শুরু হবে। তবে যারা সরকারি চাকরি করছেন, তাদের বেতন বাড়তে পারে। ধর্মীয় কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনি।
বাড়িতে কোনও বড় কাজ হতে পারে। এসময় মাথা ঠাণ্ডা রেখে ব্যবসার প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। তবেই কিন্তু প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। শরীর আপনার এই সময়ে ভালোই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications