স্থান পরিবর্তন করবে গ্রহের রাজা, সূর্যের অপার কৃপায় ভাগ্য বদলাতে চলেছে কাদের

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজাই হল সূর্য। সূর্য প্রায় প্রত্যেক মাসেই তার ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আমরা ঈশ্বর, পিতা, আত্মা, চাকরি প্রশাসন, আত্মবিশ্বাসের কারক বলেই জানি। সূর্য স্থান পরিবর্তন করে বারো রাশির উপরেই নানান প্রভাব ফেলে। সেটি কখনো ইতিবাচক হতে পারে আবার কখনো নেতিবাচকও হতে পারে।

জ্যোতিষশাস্ত্রে (astrology), গ্রহের রাজা ঘর পরিবর্তন করতে চলেছে জুন মাসের ১৫ তারিখ। সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করে ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবেন। তবে তিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। সেই রাশির তালিকায় কোন রাশিরা পড়ছেন, দেখুন।

astrology image


মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। এসময় আপনি দূরে কোথাও মনে যেতে পারেন। বিদেশ যাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে আপনার। শরীর আপনার ভালো যাবে। স্বাস্থ্যের দিকে একটু যত্ন দেবেন। মনের যে কোন ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার দ্রুত বিবাহ হবার সম্ভাবনা রয়েছে।

astrology image


তুলা রাশির (Libra) জাতক জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু হবে। সূর্য আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবেন আপনি। শুধু তাই নয় যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনার মনে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হবার সময়। আপনি আধ্যাত্মিকতার প্রতি আরোও বেশি আগ্রহী হয়ে উঠবেন। এ সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার সফলতার সুযোগ মিলবে, উচ্চশিক্ষা অর্জনের জন্য অনুকূল এবং সূর্যের কারণে আপনি সকল কাজের সম্মানিত হতে পারবেন।

astrology image


কুম্ভ রাশির (Aquarius)ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সূর্য ঘর পরিবর্তন করার কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু। এই রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে।এই সময়ে আপনি পুরনো যে কোন জায়গায় বিনিয়োগ করতে পারেন, পরিবারের সকল সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। বাবা-মায়ের শরীর ভালোই যাবে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, চাকরিতে বদলি হতে পারে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+