Sun transit: সূর্য গোচরে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের

গ্রহদের রাজা বলে আমরা সূর্যকেই জানি। প্রায় প্রত্যেক মাসেই সূর্য তার ঘর পরিবর্তন করে থাকে। সূর্য স্থান পরিবর্তন করার পর প্রায় প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে নানান প্রভাব পড়বে। সেটি কারোর জীবনে শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভও হতে পারে। জুন মাসের ১৫ তারিখ সূর্য ঘর পরিবর্তন করে বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। ১৬ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সূর্য। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। কারণ সূর্য আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। তাই এই সময়ে আপনার ক্রমশ সাহস বাড়তে থাকবে। যেকোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যারা সরকারি চাকরি করছেন তাঁরা চাকরিতে অগ্রগতি পেতে পারেন। যে কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ব্যবসায়ীরা।

Sun transit

সূর্য ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে গ্রহের রাজা। এই সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। শুধু তাই নয় আপনার কর্মক্ষেত্রের কর্মকর্তাদের সমর্থন পাবেন আপনি। সূর্যের প্রভাবে আপনার পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক আরোও ভালো হবে। এসময়ে আপনি দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনি লাভের মুখ দেখবেন।

Sun transit


জুন মাসেই সূর্য ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময় সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে সূর্য। এই ঘরকে বিদেশ ভ্রমণের ঘর বলে মনে করা হয়। আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন। বিদেশে আপনি জমিও কিনতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। যারা এসময় আমদানির রপ্তানির ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিকভাবে খুব লাভ হবে। শুভ সময় শুরু এই রাশির ব্যক্তিদের। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

Sun transit


সূর্য ঘর পরিবর্তন করে মকর রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই ঘরকে আমরা রা কর্ম ও ব্যবসার ঘর বলেই জানি। সূর্য স্থান পরিবর্তন করায় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। শরীর আপনার মোটামুটি ভালোই থাকবে, মাসের মাঝামাঝি সময়ে আপনি কোনও সুখবর পেতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন। প্রতিটি কাজেই আপনি বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। নতুন চাকরিতে যোগদান করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+