জুলাইয়ে সূর্যের স্থান বদলে ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে কাদের, এদের প্রেম জীবনে আসছে খুশির খবর
গ্রহের রাজা সূর্য প্রায় প্রতি মাসে তার স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সূর্যের অবস্থান সকল রাশির ক্ষেত্রে খুব বিশেষ। জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্যের অবস্থান প্রত্যেকটি রাশির ব্যক্তিদের ক্ষেত্রে নানান হতে থাকে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সূর্য দেবতা জুলাই মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে। জুলাইয়ের শুরু থেকেই আর্থিক লাভ, ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির জাতকদের। তালিকায় কি আপনি আছেন?

- কর্কট রাশি
সূর্য কর্কট রাশিতে যাত্রা করার কারণে কর্কট রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। তাছাড়া আপনি ব্যবসায়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কর্মজীবনে কাজের নতুন সুযোগ পাবেন আপনি। যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের জীবনে খুব শুভ সময়। ভাগ্যের দ্বার খুলবেই এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনি দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
- কন্যা রাশি
সূর্যের স্থান পরিবর্তন করায় কন্যা রাশির ব্যক্তিরা সব কাজেই ভাইবোনের সাহায্য পাবেন। এই গ্রহ আপনার আয় ও লাভের ঘরেই অবস্থান করবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি কর্মজীবন থেকে ব্যবসায় আসবে সফলতা। এসময় আপনি ব্যবসায়ে যদি কারোর সঙ্গে চুক্তি করেন সেখানেও কিন্তু যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন। যদি আপনি নতুন কোনও ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখানেও সফলতা আসবে আপনার। প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন।
- তুলা রাশি
সূর্যের স্থান পরিবর্তনে তুলা রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে সূর্য গ্রহ। এসময় আপনার কেরিয়ার থেকে ব্যবসায় আসবে সফলতা। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা সরকারি চাকরি করছেন তাঁদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। তবে সেখান থেকে অর্থ লাভ আপনার ভালোই হবে। এসময় কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেন না।
- বৃশ্চিক রাশি
সূর্যের ঘর বদলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় খুব লাভ হবে। এই আপনার সন্তানের বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা গবেষণা করছেন তাঁদের কাজের জন্য তাদের বাইরে যেতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি। স্ত্রীর সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল তা মিটে যাবে আপনার। ব্যবসায়ে যে আটকে থাকা কাজগুলি রয়েছে সেগুলি আপনি খুব দ্রুত করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications