সূর্যের ঘর পরিবর্তনে কোন রাশির ভাগ্য কেমন যাবে, দেখে নিন

সূর্যের ঘর পরিবর্তনে কোন রাশির ভাগ্য কেমন যাবে, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে সে। অক্টোবরের ১৭ তারিখ সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। বর্তমানে কন্যা রাশিতে রয়েছে এই গ্রহ। ১৬ নভেম্বর পর্যন্ত এই রাশিতে থেকবে সূর্য। এই সময়ে সূর্য কোন কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে দেখে নিন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় তাদের জীবন সঙ্গিনীর সঙ্গে অশান্তি হলেও হতে পারে, তবে সাবধানে কথা বলুন তাকে খুশি করার চেষ্টা করুন। আপনি যদি ব্যবসাক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে সেখানে আপনি বিনিয়োগ করার চেষ্টা করুন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবন ভালো কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। দাম্পত্য জীবন সবই ভালো যাবে আপনার। আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্যের সময় শুরু।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। আপনার এ সময় কঠোর পরিশ্রম করুন। আপনাদের কেরিয়ারের দিকে আরোও বেশি সতর্ক হোন। স্ত্রীর সঙ্গে ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করুন।

 কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যের ঘর পরিবর্তনে কর্কট রাশি জাতক জাতিকাদের কাছে জীবনে নানান বিবাদ আসলেও আসতে পারে। তবে যদি আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করেন তাহলে আপনার জীবনের সাফল্য আসবে। মা বাবার সমর্থন ছাড়া আপনি জীবনে এগোতে পারবেন না। তাই পিতা মাতার সমর্থন পাবেন। স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

সূর্যের ঘর পরিবর্তনের সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। আপনাদের এই সময় সাহস ও আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আপনাদের পরিবারের সুখ, শান্তি বিরাজ করবে। আপনার স্বাস্থ্য ভালো যাবে। তবে এ সময় বাসি খাবার এড়িয়ে চলুন।

 কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রে ধৈর্য ধরে থাকবেন। কারোর সঙ্গে তর্ক করবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। এসময় আপনার খুব ভালো যাবে। আপনি যদি গাড়ি চালান তাহলে অবশ্যই সাবধানতা চালাবার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

কর্মজীবনে আপনার ওঠাপড়া লেগেই থাকবে। আত্মবিশ্বাসের অভাব হতে পারে। কিন্তু এ সময় আপনি আপনার মন স্থির রেখে চলবেন। মনের উপর বেশি চাপ ফেলবেন না। অকারণে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে আপনার শুভ সময়। হুটহাট কোন সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য শুভ সময়। আপনার জীবনে বেশ সাফল্য আসবে।

ধনু রাশি

ধনু রাশি

কর্মজীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। বসের সান্নিধ্য পাবেন। আপনার কাজে প্রমোশন হতে পারে। প্রেম জীবনে আপনার সাফল্য আসবে। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশি

সূর্যের ঘর পরিবর্তনে মকর রাশি জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এ সময় যারা ব্যবসা করছেন তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদেরও লাভের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দাম্পত্য জীবনের দিকে একটু বিশেষ নজর দিন। তবেই আপনি আপনার সঙ্গীনির সঙ্গে ভালো থাকতে পারবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যক্তিগত জীবনে আপনার নানান সমস্যা দেখা দিলেও যদি মাথা ঠান্ডা রেখে চলেন তাহলে পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। এ সময় আপনি লটারি কাটতে পারেন। তর্ক এড়িয়ে চলুন, অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করলে সেখান থেকে আপনার লাভের সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

সূর্য ঘর পরিবর্তনের মীন রাশির সময়ে আপনার ক্ষতি করতে পারবেন এবং কাউকে ঋণ নেবেন না। বুদ্ধি করে এগিয়ে চলার চেষ্টা করুন। আপনার আর্থিক দিকে শুভ সময় শুরু। এই সময়ে লটারি কাটতে পারেন তা মেলার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+