চলতি মাসেই মিলিত হবে সূর্য ও শনি, গ্রহদের শুভ প্রভাব পড়বে কোন রাশিদের ওপর

জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনির বিশেষ গুরুত্ব রয়েছে। এইই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অধিপতি হল সূর্য। এই গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সূর্য গ্রহ পরিবর্তন করতে করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সকাল ৯ টা ২১ মিনিটে। এই সময় শনি কিন্তু কুম্ভ রাশিতেই রয়েছে। শুক্র ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ১৫ মার্চ সকাল ৬টা ১৩ মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। তারপর সূর্যগ্রহণ ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। শনি দেবতাকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। শনি ও সূর্য একসঙ্গে কুম্ভ রাশিতে মিলিত হবে। এই সময়ে কিছু রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে আবার কিছু রাশির জীবনে খারাপ প্রভাবও পড়বে। তবে কোন রাশিদের জীবনে আর্থিক উন্নতি হবে, দেখুন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির অধিপতি সূর্য। তাই যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন আপনার মনের সমস্ত বাসনা পূরণ হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, আপনার মাথা ঠান্ডা রেখে চলবেন। সকল কাজে উন্নতি করতে পারবেন। কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রশংসা পাবেন। ব্যবসায় আপনি অনেক টাকা বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। যদি পারেন লটারি কাটতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির চতুর্থ ঘরের অধিপতি সূর্য। সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করার বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। যাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। আপনি কর্মক্ষেত্র থেকে উন্নতি করতে পারবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। কর্মজীবনে আপনার সাফল্য আসবে। সকল কাজেই আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনার আর্থিক অবস্থা খুব উন্নতি হবে। সমস্ত জিনিস বিচক্ষণতার সঙ্গে যদি করেন তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 মকর রাশি

মকর রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় আপজনার জীবনে শুভ সময় শুরু হবে। যারা হীরের গয়নার ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। যারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। সেখানে আপনারা খুশি হলে হতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনার আর্থিক অবস্থা খুব উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+