সূর্য গোচরে লটারি প্রাপ্তি, ভাগ্য চমকাতে চলেছে কোন রাশির জাতকদের, জানুন

জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। সূর্য প্রতি মাসেই তার স্থান বদল করে থাকে। সূর্য নভেম্বর মাসের ১৬ তারিখ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।

এই সময়ে বুধের সঙ্গে সূর্য তৈরি করবে 'বুধাদিত্য রাজযোগ’। সূর্য ঘর পরিবর্তন করার সময় বৃহস্পতি গ্রহের সঙ্গে মিলন হয়ে তৈরি করবে ' সমসপ্তক যোগ’। এই গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

tagmahal

  • বৃষ রাশি

সূর্যের স্থান বদলে বৃষ রাশির জাতক জাতিকারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে তাদের। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন তারা। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এই শুভ সময়ে কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখানেও লাভের মুখ দেখবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। কারোর থেকে টাকা ধার নেবেন না। যদি নতুন চাকরি খোঁজেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া ব্যবসার বিনিয়োগ করতে চান করতে পারেন।

এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সুনাম অর্জন করতে পারবেন। তাছাড়া যারা রাজনীতি করছেন তাদের নাম, ক্রমশ বাড়তে থাকবে। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলি থেকে বের হতে পারবেন। সমাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। তাছাড়া আপনার শরীরের এই সময় ভালোই থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ কৃপা থাকবে। এই সময়ে আপনি নতুন বাড়ি, গাড়ি কিনতে পারবেন। তাছাড়া আপনার পিতা-মাতার শরীর ভালোই থাকবে। ব্যবসায় আপনি সকলের বিশেষ সহযোগিতা পাবেন। এই সময় আধ্যাত্মিকতার প্রতি মন বাড়বে আপনার। বাবা-মায়ের শরীর ভালো থাকবে। আপনার মানসিক চাপ কমবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+