সূর্যের কৃপায় ফুলে ফেঁপে উঠবে ব্যবসা, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। সূর্য স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর।

অগাস্ট মাসের ২ তারিখ সূর্য অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে। ১৬ তারিখ পর্যন্ত এই নক্ষত্রে বিরাজ করবে সূর্য। বুধের নক্ষত্রে সূর্য প্রবেশ করায় কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

Astrology

  • মেষ রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। কাজের জায়গায় বড় দায়িত্ব পেতে পারেন। এছাড়া প্রত্যেকটি ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন।

যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি এগিয়ে যেতে পারবেন। তবে প্রত্যেকটি কাজ মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন, তাদের বেতন বাড়তে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, ঘুরতে পারেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন।

মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। তবে অংশীদারিত্ব ব্যবসায় খুব সফলতা আসবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার প্রতি আগ্রহী হবেন। করোর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কর্মজীবনে এগোতে পারবেন আপনি। এসময় আপনার দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল, সেই কাজ হয়ে আপনার যাবে। তাছাড়া প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। যারা পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে।

নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। অনেকদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যা আপনার জন্য ভালো হতে চলেছে। অন্যের কাছ থেকে ঋণ চাওয়া এড়াতে হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+