আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন, তাহলে জীবনে আসবে আর্থিক সুখ
আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন, তাহলে জীবনে আসবে আর্থিক সুখ
অনেক সময় আমরা অনেক টাকা ইনকাম করার পরেও সেই টাকা ধরে রাখতে পারি না। অনেক আবার অনেক শুভ কার্য হতে হতেও কেটে যায় কিন্তু এর কারণ আমরা বুঝে উঠতে পারিনা। আমরা একে অপরকে দোষারোপ দিয়ে থাকি। কিন্তু সঠিক কারণটা খুঁজে বার করতে পারি না। বাস্তুশাস্ত্রে বলা হয় এমন কিছু জিনিস বাড়িতে থাকে যার নেতিবাচক শক্তিকে বয়ে আনে। যার ফলে মানুষের আর্থিক ক্ষতি হয়। এবং সেই সঙ্গে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন ভাঙা, খারাপ জিনিস, বাসন ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, ইলেকট্রিক জিনিসপত্র, ছেড়া ছবি, আসবাবপত্র কখনই ঘরে রাখবেন না। এগুলো ঘরে নেতিবাচক শক্তি বয়ে আনে। তাতে অর্থের ক্ষতি হয়। সেই সঙ্গে জীবনে আসে দারিদ্রতাও।

বাড়ির সব দরজা একমুখী রাখবেন না
বাড়ির প্রতিটি দরজা কখনও একমুখী হওয়া ঠিক না। যা বলছে বাস্তুশাস্ত্র, সেখান থেকে জানা যায়, কিন্তু নেতিবাচক শক্তির কারণ হয়ে থাকে। আর প্রতিটি ঘরে প্রত্যেক জিনিসের প্রতি খুব যত্নবান হওয়া উচিত। কোন জিনিসে ধুলো জমতে না দেওয়াই ভাল। তাতে ঘরের সুখ শান্তি নষ্ট হয়। একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে থাকে। কোন জিনিসগুলি বাড়িতে রাখা উচিত না। কোন স্থানে কী রাখা উচিত নয়, আর রাখা উচিত, তা জেনে নিন।

ক্যাটটাস গাছ ঘরে রাখবেন না
ঘরে অনেকেই কাঁটাযুক্ত গাছ রাখেন। এটি কখনও ভুলেও বাড়িতে রাখবেন না। ক্যাকটাসের মত কাঁটাযুক্ত গাছ ঘরের নেতিবাচকতা বয়ে নিয়ে আসে। পরিবারের সদস্যদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে। আবার অনেকে বনসাই গাছের বৃদ্ধিতে এই গাছগুলির উপস্থিতি অনেক সময় বাস্তু ত্রুটির ফলে আর্থিক অবস্থার অনেকটাই ক্ষতি হয়।

বন্যপ্রাণীর ছবি বাড়িতে লাগাবেন না
অনেকেই আবার বাড়ির দেওয়ালে বন্যপ্রাণী, যুদ্ধের ও জনশূন্য প্রকৃতির দৃশ্য, শুকনো গাছের ছবি লাগান- এগুলো কখনোই করবেন না। এতে আপনাদের মানসিক চাপ বাড়ে। ঘরে সবসময় সুখের রঙিন ও প্রশান্তির ছবি রাখুন। তাতে আপনার মনে শান্তি থাকবে। সংসারে আসবে সুখও। সংসারের প্রতিটি সদস্যের সঙ্গে আপনি সুস্থভাবে সংসার করতে পারবেন।

মাকড়সার জাল ঘরে হতে দেবেন না
ঘরে মাকড়সার জাল থাকার খুবই অশুভ। মাকড়সার জাল কখনোই ঘরে হতে দেবেন না। বাড়ির লোকজনের মধ্যে এতে বিরক্তিভাব তৈরি হয়। তারা কোন কাজে সাকসেস হয় না। বিভ্রান্ত হতে থাকে, কোন এগিয়ে যাওয়া কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ঘরে জাল থাকলে পারস্পরিক সম্পর্ক ও চাকরি-ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো না। চাকরি ক্ষেত্রে অনেক অশুভ পরিবর্তন দেখা যায়।

নটরাজের মূর্তি ঘরে রাখবেন না
বাড়িতে নটরাজের মূর্তি রাখা ভালো না। এইছবিরগুলি জন্য অনেক খারাপ প্রভাব ফেলে। তাই বাড়িতে কখনোই নটরাজের মূর্তি রাখবেন না। তাতে বাড়ির ছেলে মেয়েরা অভদ্র হতে পারে। কর্মক্ষেত্রে অনেক অশুভ প্রভাব খাটতে পারে। তাই সতর্ক হন।

কেন জীবনে দারিদ্রতা নেমে আসে
বাড়িতে কখনই বাসন ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, খারাপ ইলেকট্রনিক জিনিস, ভাঙ্গা আসবাবপত্র ঘরে রাখবেন না। এগুলো ঘরে নেতিবাচকতা শক্তি বয়ে আনে। অর্থের ক্ষতি করে ও সেইসঙ্গে দারিদ্রতা ডেকে আনে। আপনার জমানো অর্থ কিভাবে খরচ হবে, তা আপনি জানেন না। বাড়তি খরচ বাড়তে থাকে। আর্থিক দিক এতটাই দুর্বল হয়ে পড়ে যে আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আসতে পারে। তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন। তাতে উপকার পাবেন।












Click it and Unblock the Notifications