বক্রী শনির অশুভ প্রভাবে কাজে বাধা, ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহই কর্মদাতা গ্রহ। শনি যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। যখন শনি বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তির উপরেই ইতিবাচক, নেতিবাচক প্রভাব ফেলে। ২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে।
চলতি মাসের ২৯ তারিখ বক্রী হতে চলেছে এই গ্রহ। ২৯ নভেম্বর পর্যন্ত একই অবস্থায় থাকবে এই গ্রহ। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানেও থাকতে হবে। জানুন কোন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হচ্ছে, জানুন।

- মেষ রাশি
শনি বিপরীত হওয়ায় মেষ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে উত্থান পতন লেগেই থাকবে। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। বিবাহিত জীবনে আপনার খুব সমস্যা আসবে। এসময়ে মানসিক চাপ বাড়তে থাকবে। যারা নতুন চাকরির খুঁজছেন তাদের নানান বাধার সম্মুখীন হতে হবে। অর্থক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে মাথা ঠান্ডা থেকে প্রত্যেকটি কাজ করবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপরে শনির অশুভ দৃষ্টি পড়বে। তাই সময় ব্যবসায় অনেক ক্ষতি হবে। তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের অর্থহানি হবার সম্ভাবনা রয়েছে। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে আপনাকে। এসময় আপনার পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। প্রেমিকার সঙ্গে মতবিরোধ হতে পারে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি। না হলে বড় বিপদে পড়তে হতে পারে আপনাকে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের ওপর শনির খারাপ প্রভাব পড়বে। তাই এসময় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। পা থেকে কোমরের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। অবশ্যই স্বাস্থ্যের যত্ন নেবেন আপনি।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। শারীরিক ও মানসিকভাবে আপনাকে অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। সকল কাজ আপনার আটকে যাবে। সাবধানে সব কাজ করবার চেষ্টা করবেন। এসময় আপনার চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ব্যবসায় অর্থ ক্ষতি হতে পারে। তাই আগেই সাবধান হোন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications