দোলের আগেই শনির উত্থান, গ্রহের উদয়ে ব্যবসায় দ্বিগুণ লাভ হবে কোন রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। যখন কোনও ব্যক্তি শুভ কাজ করেন শনিকে তাঁকে শুভ ফল দিয়ে থাকেন। আর কোনও ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন। শনি গ্রহ এক স্থান থেকে বেরিয়ে অন্য স্থানে যেতে সময় নেন আড়াই বছর।
চলতি মাসের ২১ তারিখ শনিদেব কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে। শনির উত্থানে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে তাঁদের। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানেন।

- কুম্ভ রাশি
শনির উত্থানের কারণে কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনারা। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকবে। এসময় যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে খুব সাফল্যের সময় শুরু হবে। তাছাড়া যারা প্রেম জীবনেযুক্ত তাদের জীবনেও খুব ভালো সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজে আপনি স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন।
- তুলা রাশি
শনিদেবের উত্থানের কারণে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। চাকরিতে পদোন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে। তাছাড়া নতুন যানবাহন সম্পত্তি কিনতে পারেন। এসময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের খুব ভালো সময় আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- বৃষ রাশি
শনির উত্থানের কারণে বৃষ ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে ভালো সময় শুরু হবে। কাজের জায়গায় কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবেন। সমাজে সম্মান আপনার বৃদ্ধি হবে। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি, গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications