শনির বিপরীতমুখী গতির প্রভাবে সুখ দরজা কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে শুভ ফল দেন। যে ব্যক্তি অশুভ কাজ করেন এই গ্রহ তাকে কখনোই শুভ ফল দেন না। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে।
জুন মাসে ৩০ তারিখ ১২ টা ৩৫ মিনিটে কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছে শনি গ্রহ। এরপর নভেম্বর মাসের ১৫ তারিখ সন্ধ্যা ৭ টা ৫১ মিনিটে বিপরীতমুখী হবে এই গ্রহ। শনি ১৩৯ দিন বিপরীতমুখী অবস্থায় থাকবে। এসময় কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শনির শুভদৃষ্টি পড়বে। তাই এসময় এই রাশির ব্যক্তিরা যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় সমাজে সম্মান বৃদ্ধি হবে। আপনার কাজের প্রশংসা সকলে করবেন। আপনি যদি পরিবারের সঙ্গে সুখে থাকতে চান, তাহলে মাথা ঠাণ্ডা রেখে করবেন। দূরে কোথাও তাদের নিয়ে ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের এই সময় পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি যদি নতুন চাকরির খোঁজ করেন তা পেয়ে যাবেন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। সোনা ব্যবসায়ীদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। শিল্প, সংগীতের প্রতি যাদের ঝোঁক রয়েছে তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। সন্তানের কোনও শুভ খবরে আপনি খুশি হবেন। মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। কারোর সঙ্গে তর্ক করবেন না। মাথা ঠাণ্ডা রেখে চলবেন না। চাকরিতে পদোন্নতি হতে থাকবে।
- ধনু রাশি
শনি ধনু রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে। তাই এসময়ে আপনার মানসিক চাপ অনেক কমবে। আপনার আর্থিক দিকে লাভ হবে। আপনার কাজের দায়িত্ব ক্রমশ বাড়তে থাকবে। আপনার চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসায় ক্রমশ উন্নতি হতে থাকবে। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। আসতে আসতে আপনি জীবনের প্রত্যেকটি কাজ করতে পারবেন। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত দেখাতে পারবেন। ব্যবসাতেও জীবনে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications