বিপরীত শনির প্রভাবে ভাগ্যের মোড় ঘুরতে চলেছে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। এই গ্রহ এক রশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই বছর।

কুম্ভ রাশিতে ২৯ জুন রাত ১২ টা ৩৫ মিনিটে বিপরীতমুখী হবে। শনি গ্রহ ১৫ নভেম্বর পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের। কাদের ভাগ্যের দ্বার খুলছে, জানুন।

astrology

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনারা নয়া সম্পত্তির মালিক হবেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। যারা রাজনীতি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি পেলে আপনি খুশি হবেন। ব্যবসায় কাঙ্খিত লাভ পাবেন। পরিবারে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকবে। ব্যবসায় আটকে থাকা টাকা আপনার উদ্ধার হয়ে যাবে। এসময় ব্যক্তিত্বের বিকাশ ঘটবে।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের বিশেষ গুরুত্বপূর্ণ হয়েছে। আয়ের ঘরে বিপরীতমুখী হবে শনি গ্রহ। এসময় সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রের সম্মান বাড়বে। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের খুব শুভ সময়। এসময় আপনি জীবনে খুব সুখী হবেন। এই সময়ে নতুন ও পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। বাড়িতে ও বাইরে আপনার আত্মীয়দের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আদালত সংক্রান্ত বিষয়ে কিছু বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি আপনার প্রতিপক্ষকে জয় করবেন। বেতন বৃদ্ধি হবে। তাছাড়া বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাঁদের পদোন্নতি নিশ্চিত। ব্যবসায় খুব শুভ সময় হবে আপনার।

  • মিথুন রাশি

শনি বিপরীতমুখী হওয়ায় মিথুন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া ধর্মীয় কোনও শুভ অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হতে পারে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানেই সফলতা নিশ্চিত। এসময় আপনি যদি নতুন চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+