কর্মদাতা শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করে ভাগ্যের দ্বার খুলে দেবে কোন রাশির ব্যক্তিদের?
কর্মদাতা শনি এবার শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়ে শুভ ও অশুভ যোগও তৈরি হয়। ১৫ মার্চ সকাল ১১ টা ৪০ মিনিটে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনি গ্রহ ১৭ অক্টোবর পর্যন্ত শনি এখানেই থাকবেন।
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা বলেই জানি। বলা হয়, যে ব্যক্তি শুভ কাজ করে শনি তাকে শুভ ফল দিয়ে থাকে, যে ব্যক্তি অশুভ কাজ করে শনি তাকে অশুভ ফল দিয়ে থাকে। এই গ্রহ খুব ধীর গতির গ্রহ। কর্মদাতা শনি এবার শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়ে শুভ ও অশুভ যোগও তৈরি হয়। ১৫ মার্চ সকাল ১১ টা ৪০ মিনিটে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনি গ্রহ ১৭ অক্টোবর পর্যন্ত শনি এখানেই থাকবেন। তবে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
শতভিষা নক্ষত্রের প্রবেশ করার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায় সাফল্য আসবে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। সরকারি চাকরি যারা করছেন তাদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। তবে অবশ্যই এ সময় মদ, সিগারেট, জুয়ার মতন খারাপ কাজ থেকে দূরে থাকুন, না হলে জীবনে আপনার সাফল্য আসবে না।

মিথুন রাশি
মিথুন রাশির অষ্টম ও নবম ঘরের অধিপতি শনি। তাই এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করায় এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এ সময় আপনাকে কাজের জন্য বিদেশে যেতে হতে পারে, সেখান থেকে আপনার আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনি যদি ব্যবসায়ে যুক্ত থাকেন সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন। আর যদি আপনি গবেষণার জন্য বাইরে যেতে চান যেতে পারেন। সেখান থেকে আপনার লাভ হবে এবং আপনি সমাজে খুব প্রভাব বিস্তার করতে পারবেন।

সিংহ রাশি
শনি এই রাশির সপ্তম ঘরের অধিপতি। তাই আপনার কর্মজীবন খুব সাফল্য আসবে। অংশীদারিত্ব ব্যবসায় লাভ করতে পারবেন। আপনার শ্বশুরবাড়ি থেকে পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর থেকে আপনি খুব লাভ করতে পারবেন। ব্যবসায় আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা রাশি
শনি করার কারণে যারা শেয়ার বাজার, বাজি, লটারির কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। আপনারা নতুন চাকরির অফার পেতে পারেন, আর্থিক দিকে খুব উন্নতি হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

ধনু রাশি
এই রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘরের অধিপতি শনি গ্রহ। কর্মদাতা গ্রহের কারণেই প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এবং জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন আপনি। চাকরিতে পদোন্নতি পাবেন। আপনাদের আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। ইতিবাচক ফল পাবেন। জীবনে সকল কাজে এগিয়ে যাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে উন্নতি হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications