জুলাই মাসে শনি স্থান পরিবর্তন করবে, এই সময়ে কোন কোন রাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন?

জুলাই মাসে শনি স্থান পরিবর্তন করবে, এই সময়ে কোন কোন রাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন?

শনি গ্রহের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান। কারণ এই গ্রহের কুদৃষ্টিতে অনেক মানুষ রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারেন। তবে শনি যে শুধু কাহারাপ ফল দেন তা নয়। কর্মফল অনুযায়ী এই গ্রহ ফল দিয়ে থাকেন। এই গ্রহ কিন্তু ভালো ব্যক্তিকে শুভ ফলও দিয়ে থাকেন। তার জন্য এদের জীবনে অনেক শুভ ফল পাওয়া যায়। এরা সকল কাজে লাভ করতে পারেন। আর্থিক দিকে প্নেক সফল হন। বর্তমানে এই গ্রহ প্রিয় রাশি কুম্ভ রাশিতে রয়েছেন। চলতি মাসের ১২ তারিখ শনি মকর রাশিতে প্রবেশ করবে ও বিপরীতমুখী হবে। যার প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর। এই সময়ে তিনটি রাশির ব্যক্তির সকল কাজে সাফল্য পাবেন। জানেন তারা কারা।


মীন রাশি

মীন রাশি

শনি গ্রহ মীন রাশির ১১ তম ঘরে প্রবেশ করবে। যা আয় ও লাভের জায়গা হিসেবে বিবেচিত। এই সময়ে মীন রাশির লোকেরা ব্যবসায় উন্নতি করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সাফল্য পাবেন। নতুন ব্যবসায় কোন বিষয় নিয়ে চুক্তি করতে হতে পারে। শনি গ্রহটিও আপনার দ্বাদশ বাড়ির অধিপতি। তাই এই সময়ে আপনি কর্মজীবনে সাফল্য পাবেন।কোথাও থেকে আচমকা টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। বিনিয়োগ করতে পারবেন। পরিবার থেকে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই এই সময় স্বাস্থ্যের দিকে যত্ন নিন। এই সময়ে আপনার নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। আপনি এই সময়ে পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন। এই সময়ে পোখরাজ পরুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে আপনার শুভ সময় শুরু হবে। আপানার নবম স্থানে প্রবেশ করবে শনি। তাই এই সময়ে আপনি একটি নতুন কাজ পেতে পারেন। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে কর্মজীবনে ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসবেন তাদের ভাল চাকরির সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই সময়ে আপনি জারকন পরতে পারেন। তাতে আপনার জীবনে সাফল্য আসতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির দ্বিতীয় ঘরে গমন করবে শনি। যেটিকে আমরা অর্থ ও বক্তৃতার স্থান বলেই জানি। এই সময়ে আপনি আচমকাই আর্থিক লাভ করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভালো মুনাফা লাভ করতে পারবেন। এই সময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কিনতে পারেন বা পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। এটি তাদের জন্য খুব ভালো সময়। পারিবারিক বা দাম্পত্য কলহ থেকে এই সময় আপনারা বের হতে পারবেন। এই সময়ে আপনি পান্না পরুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+