Ruchak Rajyog 2023: রুচক যোগে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের?
এবার প্রত্যেকটি গ্রহ নিজের সময় মতো স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। মঙ্গলকে আমরা ভূমির পুত্র বলেই জানি। ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে মঙ্গল।
২৭ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। মঙ্গলের প্রভাবে তৈরি হয়েছে 'রুচক যোগ’। যোগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, আর্থিক দিকেই বা লাভ হবে কাদের, জানুন।

- বৃশ্চিক রাশি
যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের ওপরে। আর্থিক দিকে আপনার লাভ হবে। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আপনি। জীবনে সাফল্যের সময় শুরু হবে। বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারেন চাকরিতে। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটি অনেক পরিশ্রমের হবে। পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যোগের শুভ প্রভাবে আপনাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময়ে আপনি ভালো কাজের অফার পাবেন। বছরটি প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। সরকারি চাকরি পাওয়ার অনেক সুযোগ থাকবে আপনার। এ ছাড়াও পৈতৃক সম্পত্তি থেকেও লাভ অর্জন করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডিনারে যেতে পারেন। হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যার কারণে আপনি অর্থ লাভ করবেন। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সন্তানের কোনোও ভালো খবরে আপনি আরোও খুশি হবেন।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের ওপর যোগের শুভ সময় শুরু হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এমনকি এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। আর্থিক সঙ্কট থেকে বের হতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এই বছর আপনি কিছু দামী সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কেনার ইচ্ছা আপনার পূরণ হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সুযোগ আসবে। কর্মজীবীদের জন্য এই বছরটি দারুণ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকায় আপনার আর্থিক দিকে লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications