বাড়িতে কেন বাস্তুদোষের সৃষ্টি হয়? কীভাবেই বা তা দূর করবেন, জানুন সহজ উপায়

বাড়ি তৈরি করার সময় সঠিক দিক নির্বাচন করে তবেই বাড়ি করা উচিত। তবেই কিন্তু সেই বাড়িতে সকলে সুখে শান্তিতে থাকতে পারবেন। বাস্তুদোষ যেন বাড়িতে না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন।

বলা হয়, বাড়িতে বাস্তুদোষ থাকলে মানসিক চাপ বাড়তে থাকে, অর্থহানি হতে পারে। তাছাড়া ঘরে সুখ, সমৃদ্ধি সব নষ্ট হয়ে যায়। বাস্তুদোষ দূর করতে কী করবেন, কীভাবেই বা বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখবেন, জানুন।

vastushastra

  • কেন বাস্তুত্রুটির সৃষ্টি হয়

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রান্নাঘর, বাথরুম, শোওয়ার ঘরে, ঠাকুরঘরে যদি সঠিক দিক মেনে না করা হয়, তাহলে কিন্তু বাস্তুত্রুটির সৃষ্টি হয়। তাই বাড়ি তৈরি করার সময় আপনাকে সঠিক দিক মেনেই তৈরি করতে হবে। তাহলেই আপনার বাড়ি থেকে সহজে বাস্তুত্রুটি দূর হবে।

  • আয়না এইদিকে রাখুন

আমরা অনেকেই ভুল করে বাড়ি যেকোনও দিকে আয়না রেখে দি, যা কিন্তু একদমই শুভ নয়। এতে আপনার বাড়ি থেকে ইতিবাচক শক্তি বিদায় নেবে , নেতিবাচক শক্তি প্রবেশ করবে। যে কারণে আয়না কখনও ভুল দিকে রাখবেন না। এতে জীবনে নানান সমস্যা আসতে পারে। কোনও কাজেই এগোতে পারবেন না।

  • এই জিনিসগুলি রাখুন

বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর করতে পিতল, তামার তৈরি কোনও জিনিস যেমন- শ্রী যন্ত্র রাখলে ঘরের সঠিক দিকে রাখবেন। তারপর পিরামিড বাড়িতে রাখলেও সঠিক দিকে রাখবেন। এতে আপনার ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে। তবে সঠিক দিক মেনে রাখবেন। এতে কিন্তু আপনার বাড়ি থেকে বাস্তুত্রুটিও দূর হবে।

  • বাড়িতে রাখুন এই গাছগুলি

বাড়িতে তুলসী গাছ, ম্যানি প্ল্যান্ট, বাঁশের মতো গাছ বাড়িতে রাখবেন। বলা হয় এই গাছগুলি রাখলে আপনার বাড়িতে আর্থিক দিকে উন্নতি হবে। তবে যদি পারেন পূর্ব, উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগুলি রাখুন। এবং যে ঘরে আপনি ঘুমাবেন সেই ঘরে অবশ্যই হালকা রঙ করুন। এতে আপনার মানসিক শান্তি বিরাজ করবে।

  • ভাঙা জিনিস রাখবেন না

বাস্তু দোষ করতে বাড়ি থেকে অকেজো বা ভাঙা জিনিস ফেলে দিন। উত্তর-পূর্ব দিক পরিষ্কার রাখবেন। তাছাড়া ঘরে অবশ্যই ধূপ, ধূপকাঠি, কর্পূর জ্বালিয়ে রাখুন। এতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক দিকেও আপনার লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+