Rahu ghochar: অক্টোবরেই ঘর পরিবর্তন করবে রাহু, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা
Rahu ghochar: অক্টোবরেই ঘর পরিবর্তন করবে রাহু, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে ২০২৩ সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এই বছরই অনেক গুরুত্বপূর্ণ গ্রহ তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। আর এই বছরেই রাহু ১৮ মাস পরে তার ঘর পরিবর্তন করবে। যার প্রভাব পড়বে সকল রাশির উপরেই। সেটি কারোর জীবনের শুরু হতে পারে আবার কারোর জীবনে অশুভ হতে পারে। অক্টোবর মাসের ৩০ তারিখ রাহু ঘর পরিবর্তন করে মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। যদি কোনও ব্যক্তির জন্মকুন্ডলীতে রাহু অশুভ স্থানে থাকে তাহলে সেই রাশিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। তাদের জীবনে আর্থিক কষ্ট থেকে শারীরিক কষ্ট দেখা দেবে। এই সময়ে কোন কোন রাশিকে সমস্যার মুখে পড়তে হবে, দেখুন।

মেষ রাশি
চলতি বছরে রাহু মেষ রাশি থেকে মীন রাশি ঘর পরিবর্তন করে প্রবেশ করবে। তখন মেষ রাশির লোকেদের খুব একটা ভালো যাবে না। তাদের নানান সমস্যায় পড়তে হবে। আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে তাদের। তাদের মানসিক চাপ বাড়তে থাকবে। তাদের সঙ্গে পরিবারের সকলের নানান অশান্তি বাঁধতে থাকতে সর্বদা। জীবনে তারা কোনও কাজেই সাফল্য পাবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তাদের নানান অশান্তির সম্মুখীন হতে হবে।

বৃষ রাশি
এই রাশি জাতক জাতিকাদের আর্থিকদিকে নানান অবনতি হবে। রাহু ঘর পরিবর্তন করার কারণে যারা রাজনৈতিক কাজে যুক্ত তাদের এই সময়ে নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। সকলের সঙ্গে তাদের বিতর্ক বাধতে পারে। তাছাড়াও এই সময় আপনাদের শরীর খুব খারাপ যাবে। প্রত্যেকটি কাজে সতর্ক হয়ে করতে হবে আপনাদের। যেমনি আয় হবে তার থেকে বেশি ব্যয় হবে। বাড়তি খরচ আপনার বাড়বে। তাই বাড়তি খরচে আপনাকে লাগাম দিতে হবে। অর্থহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনাদের দুর্ঘটনা ঘটারোও সম্ভাবনা রয়েছে। রাস্তায় যখন বেরোবেন খুব সাবধানে চলবেন। শরীরের দিকে বিষের নজর দেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে আপনাকে পরে ভুগতে হতে পারে।

মকর রাশি
রাহু ঘর পরিবর্তন করার কারণে মকর রাশিদের জীবনে আর্থিক সংকটের মুখে পড়তে হবে। এই সময় তারা কখনোও জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না। এ সময় দূরে কোথাও ঘুরতে যাবেন না। কারণ সেখান থেকে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়া সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনার অশান্তি বাঁধতে পারে। তাই এসময় মাথা ঠান্ডা করে সব কাজ করার চেষ্টা করুন। না হলে আপনাকে অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে। এসময় আপনি কোন ব্যবসাতেই বিনিয়োগ করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications