রাহু গোচরে সাংসারিক জীবন থেকে ব্যবসায় মাথা ঠান্ডা রেখে চলবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, যে ব্যক্তির ওপর রাহুর অশুভ দৃষ্টি পড়ে তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। রাহুকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহকে ছায়া গ্রহ বলা হয়।
২০২৩ সালের ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে রাহু গ্রহ। কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব সমস্যার সৃষ্টি হবে। এই সময় তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- তুলা রাশি
২০২৫ সাল পর্যন্ত রাহুর অশুভ দৃষ্টি থাকবে মীন রাশির ব্যক্তিদের উপর। এসময় কেরিয়ারে খুব সতর্ক থাকতে হবে। মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে পারেন আপনি। কঠোর পরিশ্রম করলেও তেমন সফলতা আসবে না জীবনে। সকল কাজে নানান বাধার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার বিয়ে হলেও নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। অপ্রয়োজনীয় খরচ এসময় করবেন না। তবে দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনাদের জন্য খুব ভালো হবে। এসময়ে আপনাকে পায়ে ব্যথায় ভুগতে হতে পারে। আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ক্ষতি হবে এই রাশির জাতকদের।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব অশুভ সময়। পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে। এমন কি অর্থ ক্ষতি হতে পারে। এসময় দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই ভালো এই রাশির ব্যক্তিদের। দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিকে নানান সমস্যা আসবে। আপনার শরীর খারাপ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে তবেই নেবেন। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনারা। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জীবনযাত্রা সঠিকভাবে করতে হবে। নানান সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। বড় কোনও রোগের শিকার হতে পারেন। আপনি অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এতে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি হতে পারে। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের মধ্যে অশান্তি লেগে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications