মেষ রাশিতে হবে রাহু ও শুক্রের মিলন, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এই তিন রাশির জাতকদের

হোলির ঠিক পরে অর্থাৎ ১২ মার্চ শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে মেষ রাশিতে রাহু অবস্থান করছে। এই দুই গ্রহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভালো সময় শুরু হবে কিছু রাশির ব্যক্তিদের।

জ্যোতিষশাস্ত্রে বারো রাশির কথা উল্লেখ আছে, গ্রহরা প্রতিমাসেই রাশি পরিবর্তন করে থাকে, এই সময় সব রাশির ব্যক্তিদের উপরেই তারা প্রভাব ফেলে। রাহুকে আমরা ছায়া গ্রহ বলেই জানি। এই গ্রহদের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান। এই গ্রহদের কুদৃষ্টি মানুষের জীবন ছারখার করে দেয়। হোলির ঠিক পরে অর্থাৎ ১২ মার্চ শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে মেষ রাশিতে রাহু অবস্থান করছে। এই দুই গ্রহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভালো সময় শুরু হবে কিছু রাশির ব্যক্তিদের। কিছু রাশির ব্যক্তিরা সাফল্যের মুখ দেখবেন কাজে, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তারা। দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ে মিথুন রাশিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনাদের জীবনে সাফল্য আসবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন। চাকরি থেকে আয় করতে পারবেন। আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। ব্যবসা যদি করেন তাহলে নতুন ব্যবসার বিনিয়োগ করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো সম্পর্ক রয়েছে তা আরোও ভালো হবে।যারা চাকরিতে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।শেয়ার বাজারে টাকা খাটাতে পারেন, লটারি কাটতে পারেন। আর্থিক দিকে উন্নতি হবে আপনার।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে শুভ সময় শুরু হবে, দাম্পত্য জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের জীবনের সাফল্য আসবে। পরিবারের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন অর্থাৎ পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এ সময় পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে বেশ এগিয়ে যেতে পারবেন। সরকারি চাকরিতে যারা কর্মরত তাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

শুক্রের ঘর পরিবর্তনের মীন রাশির শুভ সময় শুরু হবে। শুক্র জাতিকারা অঢেল সম্পদের মালিক হবেন। আপনি যদি রাজনীতিতে যুক্ত থাকেন সেখানে আপনি খুব উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন। আপনার সন্তানের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না, চাকরির জন্য বাইরে যেতে হতে পারে আপনাকে, তবে সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+