এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কেরিয়ারে সাফল্য পেতে দেরি হয়, কিন্তু কেন?
প্রতিটি মানুষ কর্মজীবনে সফল হতে চান, তবে কেউ খুব দ্রুত সফলতা অর্জন করতে পারেন। আবার কারোর জীবনে সফলতা আসতে অনেকটা সময় লাগে। আবার কিছু মানুষকে কঠোর পরিশ্রম করে এই জীবনে সফলতা আনতে হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মতারিখের ওপর ভিত্তি করেই ব্যক্তির জীবনে সবকিছু জানা যায়। এমনকি জানা যায়, জীবনে কতটা পরিশ্রম করতে হবে ব্যক্তিকে। কীভাবেই বা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে হয়, তা জানা যায়।

৮ তারিখের জন্মগ্রহণকারী ব্যক্তিদের কর্মক্ষেত্রে সফলতা খুব দেরিতে আসে। তাদের কঠোর পরিশ্রম করলে তবেই তারা জীবনে এগিয়ে যেতে পারেন। চাকরি থেকে ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাদের। তাদের ওপর শনি গ্রহেরও বিশেষ কৃপা থাকে। ব্যবসাতেও সাফল্য পান আপনি, তবে তা হতে অনেক সময় লাগে।
- কর্মজীবনে দ্রুত সাফল্য পান?
শনি ধীরগতির গ্রহ, তাই তাদেরও তাই এই জাতক-জাতিকাদের জীবনের সব কাজ হতে অনেক সময় লাগে। এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবন সংগ্রামে পূর্ণ হয়। কর্মজীবনে সাফল্য পেতে তাদের অনেক ধৈর্য ধরতে হয়। কোনও কাজই তাদের একবারে হয় না।
- শনির কৃপা পান
আগে তারা যে কাজটি ভাবেন, সেই কাজ করতে তাদের বহুদিন সময় লাগে। এই ব্যক্তিরা কঠোর পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন। কোনও কাজেই এরা পিছিয়ে পড়েন না। তাছাড়া এই ব্যক্তিরা শনির বিশেষ কৃপা পেয়ে থাকেন। ভাগ্যের দ্বার খোলা থাকে তাদের।
- শনিদেবকে কী কী দান করা শুভ
ব্যক্তিরা যদি জীবনে দ্রুত সফলতা অর্জন করতে চান, তাহলে তাদের শনিদেবের পুজো করা উচিত। সেই সঙ্গে সর্ষের তেল, কালো তিল, উড়দ ডাল শনিদেবকে দান করা উচিত। শনিদেবের পুজো করার পর শনিদেবের কৃপায় তাদের উপর শনির প্রভাব পড়বে। সেই সঙ্গে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরি থেকে ব্যবসায়ীরা ধৈর্য ধরে তাদের এগোতে হবে। তাড়াহুড়ো করে কোনও কাজের সিদ্ধান্ত তারা একদমই নেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications