জীবনকে যদি আর্থিক সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান, তাহলে এগুলি মেনে চলুন

জীবনকে যদি আর্থিক সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান, তাহলে এগুলি মেনে চলুন

জীবনে কোন মানুষ সুখী হতে চায় না বলুন। সুখের আশায় মানুষ দূরদূরান্তে গিয়ে চাকরির চেষ্টা করে। আবার অনেকে জীবনে সুখী হওয়ার জন্য অনেক খারাপ পথ বেছে নেয়। যার জন্য সেই ব্যক্তিকে অনেক সময় কষ্টের সম্মুখীন হতে হয়। তবুও মানুষ সুখের আশায় বুক বাঁধে। জীবনে প্রতিটি ব্যক্তির টাকার দরকার। আর তাঁর জন্য সবাইকে অনেক পরিশ্রম করতে হয়। উদয় অস্ত পরিশ্রম করলে তবেই মেলে টাকা। তবে, এমন অনেকের ভাগ্যে কিন্তু অনেক টআকা ইনকাম করলেও সে কিন্তু টাকা ধরে রাখতে পারে না অর্থ টিকে থাকে না তাঁর সংসারে। কিন্তু এমনটা কেন হয় না তা কী জানেন আপনি বা কখনও এটা ভেবে দেখেছেন?

বাস্তুশাস্ত্রে কী বলা আছে

বাস্তুশাস্ত্রে কী বলা আছে

বাস্তুশাস্ত্র মতে, বিশেষ কিছু নিয়মের কথা বলা আছে যার দ্বারা মানুষের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। দেখা দেয় আর্থিক সঙ্কটও। শাস্ত্রে বলা আছে সম্পদ, উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই জিনিস গুলি সকলকে মেনে চলা উচিত। তাহলে জীবনে সুখী হওয়া যাবে। কষ্ট হবে দূর। জমাতে পারবেন টাকা। দেখে নিন সেগুলি কী কী ।

বাড়ির কোন দিকে কুবের যন্ত্র রাখবেন

বাড়ির কোন দিকে কুবের যন্ত্র রাখবেন

বাড়ির পূর্ব, উত্তর বা পূর্ব উত্তর দিকে কুবের যন্ত্র রাখুন। মিলবে উপকার। সম্পদ ও সমৃদ্ধির দেবতা হিসাবে ভগবান কুবেরকে ধরা হয়। ঘরের উত্তর-পূর্ব দিকে কুবেররের স্থান। তাই এদিকে জুতোর কোনও র‍্যাক, কোন জুতা, বা কোন আসবাবপত্র রাখা উচিত নয়। যদি বাড়ির দেওয়ালে কুবের যন্ত্র বা আয়না রাখেন তাহলে তা পরিবারের জন্য ভালো হয়। আর্থিক সম্পদে ভরে থাকবে আপনার জীবন।

ঘরের কোন দিকে গহনা বা টাকা রাখা শুভ

ঘরের কোন দিকে গহনা বা টাকা রাখা শুভ

বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক টাকা বা টাকার রাখার জয়গা করুন। গহনা ও গুরুত্বপূর্ণ নথি রাখুন। যদি বাড়ির এই কোনে এগুলি রাখেন তাহলে আপনার এই জিনিস গুলি পরিমাণে অনেক বেড়ে যাবে।

 বাড়িতে অবশ্যই অ্যাকোয়ারিয়াম রাখুন তবে কোন দিকে

বাড়িতে অবশ্যই অ্যাকোয়ারিয়াম রাখুন তবে কোন দিকে

বাড়ির উত্তর-পূর্বে অ্যাকোয়ারিয়াম রাখুন। তাহলে আপনার বাড়িতে সবসময় থাকবে সুখ শান্তি। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা খুব ভালো। এটা রাখলে অনেক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে আসে আর্থিক সুখও।

বাড়ির বাথরুম কোন দিকে কড়া উচিত

বাড়ির বাথরুম কোন দিকে কড়া উচিত

বাড়ির বাথ্রুম কখনই দক্ষিণ পশ্চিমে কড়া উচিত নয়। কারণ এতে বাড়িতে অশুভ শক্তি কাজ করে। বাড়ির বাথরুম বা শৌচাগার সব সময় উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিকে করা উচিত। না হলে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্টও। তাই সর্বদা এটা খেয়াল রাখা খুব প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+