ডিসেম্বরে বুধের নক্ষত্র বদল, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কাদের রয়েছে, জানুন

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ হল ব্যবসা, বুদ্ধিমত্তার কারক। এই শুভ গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা নক্ষত্র বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ডিসেম্বর মাসের ৯ তারিখ ১২ টা ২৩ মিনিটে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে বুধ গ্রহ।

তারপর ২৪ ডিসেম্বর পর্যন্ত একই নক্ষত্র অবস্থান করবে এই গ্রহ। ২৭ টি নক্ষত্রের মধ্যে ১৭ তম নক্ষত্রই হল অনুরাধা নক্ষত্র। এর অধিপতি শনি গ্রহ, রাশি হল বৃশ্চিক রাশি। আগামী মাসে বুধের নক্ষত্রে বদলে ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতক জাতিকাদের, জানুন।

Astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে । পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। তাই এই সময়ে আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ব্যবসা করতে অনেক সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া প্রেম জীবনে আপনার খুব ভালো সময় যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। দাম্পত্য জীবনেও সুখী হবেন। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। তাই আপনি যে সমস্যায় জড়িয়ে ছিলেন, সেটি থেকে বের হতে পারবেন আপনি।

  • কর্কট রাশি

বুধ গ্রহের শুভ প্রভাবে কর্কট রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে। ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। প্রেম জীবনে ভালো থাকতে পারবেন। এসময় অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ পাবেন। কর্মক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+