আগামী মাসেই দু’বার স্থান বদল করবে বুধ, রাজকুমার গ্রহের কৃপায় ভাগ্য ফিরবে কাদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর বদল করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে। সেটি কারোর অশুভ হতে পারে, আবার কারোর জন্য ভালো হতে পারে। ফেব্রুয়ারি মাসে দু’বার স্থান বদল করবে এই গ্রহ।
প্রথমে ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তারপর ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে রাজকুমার গ্রহ। এই দু’বার ঘর বদল করার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। আপনিও কি রয়েছেন নাকি সেই রাশির তালিকায়, দেখুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময়ে পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে। এই গ্রহের শুভ প্রভাবে আপনারা জীবনে খুব সুখী হবেন। এসময় ব্যবসায় খুব লাভ হবে আপনার। অপ্রত্যাশিত আয় হবে।
এসময় ধর্মীয় যেকোনও কাজে আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। বিবাহিত জীবনে খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে চাকরি পরিবর্তনের কথা যদি আপনি ভাবেন সেখানেও সফলতা আসবে। তাছাড়া ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। ব্যবসার নতুন উৎস খুঁজে পাবেন।
পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকে। মানসিক চাপও কমবে। সেই সময় গাড়ি চালালে সাবধানে চালাবেন। ভুলেও কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি।
- মেষ রাশি
বুধের দু’বার স্থান বদলে মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। বাজারে বেসরকারি চাকরি করছেন, তাদেরও শুভ সময়। এই সময় আপনি অর্থসঞ্চয় করতে পারবেন। অংশীদারিত্ব বিনিয়োগ করতে পারেন, সেখানেও লাভ হবে আপনার। পুরানো ব্যবসায় যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications