জুন মাসে বৃষ রাশিতে গমন করবে বুধ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কখনোও নেতিবাচকও হতে পারে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহরা ঘর পরিবর্তন করে সকল রাশির উপরেই প্রভাব ফেলে।

জুন মাসের ৭ তারিখ বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময় বারো রাশির উপরে প্রভাব ফেলে। তবে, বুধ ঘর পরিবর্তন করার কারণে কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কবে বুধ ঘর পরিবর্তন করবে


বৃষ রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন না। জীবনে শুধু লেগে থাকবে ব্যর্থতা। তাই আপনার ক্রমশ মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও কাজে সফলতা মিলবে না। আপনি আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। তাই যদি আপনি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চান তাহলে প্রত্যেকদিন ৪১ বার এই মন্ত্রটি 'ওম নরসিংহায় নমঃ’ জপ করুন।

astrology


মিথুন রাশির রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। বুধের ঘর পরিবর্তনের করার কারণে সময়টি খুব খারাপ যাবে। এই সময় আপনি কোন কাজেই সফলতা পাবেন না। শুধু তাই নয়, স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা আপনার লেগে থাকবে। আর্থিক দিকে খুব অসুবিধা হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার বিবাদ বাড়তে থাকবে।তাই আপনি যদি এই সময় সকল কাজে সাফল্য অর্জন করতে চান এবং আপনার জন্মকুণ্ডলী ২১ বার এই মন্ত্রটি 'ওম নমঃ শিবায়’ জপ করুন।

বুধের ঘর পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার ত্বকে নানান অসুবিধা হতে পারে। সর্দি কাশির মতন সমস্যা হতে পারে। এক কথায় আপনার শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে তেমন এগিয়ে যেতে পারবেন না। ব্যবসায় সফলতা মিলবে না।

সর্বদাই আপনার অশান্তি লেগে থাকবে জীবনে। তাই প্রতিদিন বিষ্ণুর নাম নিন। তাহলে আপনার জীবনের সফলতা আসলেও আসতে পারে।

astrology


কর্কট রাশির জাতক-জাতিকাদের বুধের অন্য রাশিতে গমনের কারণে খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার সহকর্মীর সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ না করাই ভালো। তাই যদি আপনি বুধকে আরোও শক্তিশালী করতে চান তাহলে প্রত্যেকদিন এই মন্ত্রটি ওম ভৌমায়া নমঃ বার জপ করুন।

মীন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় শরীর খারাপ হতে পারে। অর্থসংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে। জীবনে আপনার সফলতা নাও মিলতে পারে। তাই এই সময় যদি আপনি জীবনের সফল অর্জন করতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার বয়স্ক ব্যক্তিদের আপনার সাধ্যমতন কিছু দান করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+