বুধের ঘর বদলে ধন, দৌলত উপচে পড়বে কাদের, কোন রাশির ব্যক্তিদের হাতে আসবে প্রচুর অর্থ?
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। ১০ মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করেছে।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা যা চাইবেন তাই করতে পারবেন। কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।

- বৃষ রাশি
বুধের স্থান পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। পরিবার সম্পর্কিত কোনোও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- কর্কট রাশি
বুধের স্থান পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। বিদেশে সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনি সকল কাজেই খুব এগিয়ে যেতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বুধ রাশি পরিবর্তন করায় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তাছাড়া শ্বশুর বাড়ির তরফ থেকে কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি কথাবার্তা সকলের সঙ্গে ভালোভাবে বলবেন। এই সময় আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন। আপনার মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
- মীন রাশি
বুধের ঘর পরিবর্তনে মীন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজে আপনার একাগ্রতা বাড়বে। তাছাড়া আপনি কোনও শুভ কাজের জন্য বিদেশে যেতে পারেন। পেশা ও ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা ভালো যাবে। পিতামাতা ও গুরুজনের সান্নিধ্য পাবেন আপনি। সন্তানের ভবিষ্যতের জন্য আপনি এখন থেকেই অর্থ জমাতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications