Mercury Transit 2023: বুধ গোচরে কোন রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছেন, দেখুন
Mercury Transit 2023: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নিজের সময় মতন তার ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে । সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ঘর পরিবর্তন করার সময় গ্রহরা কিন্তু নানান যোগও তৈরি করে।
রাজকুমার বুধ গ্রহ জুন মাসের ৭ তারিখে তার ঘর পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে সে। একই রাশিতে থাকবে ২৪ জুন পর্যন্ত থাকবে। ২৪ জুন রাজকুমার গ্রহ ১২ টা ৪৪ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধকে আমরা বুদ্ধি, যুক্তি এবং ব্যবসার কারক বলেই জানি। বুধ ঘর পরিবর্তন করার কারণে কোন কোন রাশির ব্যক্তিদের ওপরে কেমন প্রভাব ফেলছে, দেখুন।

মেষ রাশির (Aries) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। বুধ ঘর পরিবর্তন করে মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবেশ অনুকূলেই থাকবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে। কোন কাজেই আপনার বাধা আসবে না ।সকল কাজে আপনি উন্নতির মুখ দেখবেন।
বৃষ রাশির( Taurus) জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি হল বুধ। ঘর পরিবর্তন করবার কারণে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। কেরিয়ারে আপনি উন্নতি করতে পারবেন। চাকরির জন্য বিদেশ যাত্রা করতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে বেশ লাভ হবে।
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের খুব একটা শুভ সময় নয়। তবে পরিবেশ তাদের অনুকূলেই থাকবে। এসময় আপনারা যে কোন শুভ কাজ না করারই চেষ্টা করবেন। পরিবারের সকলের সঙ্গে আপনাদের মতবিরোধ দেখা দেবে। কর্মজীবনে তেমন সাফল্য আসবে না আপনার। কোন কাজের তেমনভাবে প্রশংসা অর্জন করতে পারবেন না আপনি। তাই আপনাকে কোনও কাজের জন্য হতাশ হতে হতে পারে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।
কর্কট রাশির (Cancer) তৃতীয় ঘরের অধিপতি হল বুধ। এই গ্রহ ঘর পরিবর্তন করায় আপনার জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। এসময়ে আপনি আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। তবে বাড়তি খরচ আপনার প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই রাশির ব্যক্তি যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। তবে বাড়তি খরচ বাড়ার কারণে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।

সিংহ রাশির (Leo) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার দশম ঘরে প্রবেশ করবে রাজকুমার গ্রহ। শুভ প্রভাবে আপনার পরিবেশ অনুকূলে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে লাভের মুখ দেখবেন। কোন শুভ কাজের জন্য বড় কোনোও সিদ্ধান্ত নিতে পারেন। তবে এসময় শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন। তাই আগে থেকেই সাবধানে থাকুন।
কন্যা রাশি (Virgo) দশম ঘরের অধিপতি হল বুধ। এসময়ে আপনার নবম ঘরে প্রবেশ করবে বুধ। তাই আপনার জীবনে সাফল্য লেগে থাকবে । কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। এ সময় আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার।
তুলা রাশির (Libra) ব্যক্তিদের ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, কারণ এসময় রাজকুমার গ্রহ ঘর পরিবর্তন করে আপনার উপর শুভ প্রভাব ফেলবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। তাই এসময় কর্মজীবনে আপনার সাফল্য আসবে। আপনার কাজে খুশি হবেন আপনার অফিসের মালিকও। যারা সোনা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে।

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের খুব একটা শুভ সময় নয়। এসময় আপনাদের উপর নানান শুভ প্রভাব পড়বে। তাই আপনাদের কাজের চাপ ক্রমশ বাড়তে পারে। কঠোর পরিশ্রম করলেও আপনি ততটা পারিশ্রমিক উপার্জন করতে পারবেন না। জ্যোতিষশাস্ত্রে (astrology) আপনার কর্মক্ষেত্রে তত প্রশংসিত ততটা নাও হতে পারেন। তাই মানসিকভাবে ভেঙে পড়বেন না।
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের খুব শুভ সময়। এসময় আপনার স্ত্রীর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন না। নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন । সেখান থেকে আর্থিক লাভ আপনার ভালই হবে। তবে সকলের থেকে আপনি সকল কাজে কিন্তু প্রশংসিত হবেন না।

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধ। তাই এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু। যে কাজেই আপনি হাত দেবেন সেখানেই সফলতা মিলবে। শুধু তাই নয় ধর্মীয় কোনও কাজে আপনার মন আরোও বাড়তে পারে। পরিবারের সকল মানুষের বিশেষ সহযোগিতা পাবেন আপনি।
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের বুধ ঘর পরিবর্তন করার কারণে জীবনের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন। যে কাজে যেমন সফলতা পাবেন ঠিক তেমনি আপনাকে প্রত্যেকটি কাজের জন্য আপনার পরিবার খুব প্রশংসা করবেন। আপনি সকল কাজ করার আগে পরিবারের সদস্যদের সঙ্গে একবার আলোচনা করে নেবেন।

মীন রাশি (Pisces) চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। তাই আপনার জীবনের সাফল্য আসবে। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনি নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications