চলতি মাসেই কুম্ভ রাশিতে মিলবে বুধ ও শনি, ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন এই রাশিরা

ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করে শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহকে আমরা রাজকুমার বলেই জানি। তিরিশ বছর পর শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবে বুধ। এখানেই মিল হবে শনি এবং বুধের।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তা আমরা সকলেই জানি। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ওপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি অনেক সময় কারোর জন্য শুভ হয় আবার অনেক সময় কারোর জন্য অশুভও হতে পারে। ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করে শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহকে আমরা রাজকুমার বলেই জানি। তিরিশ বছর পর শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবে বুধ। এখানেই মিল হবে শনি এবং বুধের। এই দুই গ্রহের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এসময় বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহরা। তবে চার রাশির জন্য খুব শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

বুধ ও শনির মিলনে মেষ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনি সকল কাজে খুব উন্নতি করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন ।চাকরি থেকে ব্যবসায় আপনার জীবনে সাফল্য আসবে। বড় কোনও চুক্তিতে আপনি সই করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশি

শনি ও বুধের মিলনে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু শুরু হবে। এসময় আপনি ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। চাকরিজীবীদের শুভ সময় শুরু হবে। যারা বেসরকারি কাজ করছেন তারা কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মিথুন রাশি

মিথুন রাশি

ফেব্রুয়ারি মাসে শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে মিলতে চলেছেন শনি এবং বুধ। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। যারা পড়ুয়া তাদের জন্য খুব শুভ সময়। এ সময় আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন , সেখান থেকে আপনার সাফল্য মিলবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

বুধ ঘর পরিবর্তন করায় এই রাশি শনির প্রিয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানেই রয়েছে শনি গ্রহ ও বুধ। তাই শনি ও বুধের মিলনে কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। এসময় আপনার চাকরিতে যেমন পদোন্নতি বাড়বে, তেমনি ধর্মীয় কাজও আগ্রহ বাড়বে। যারা অবিবাহিত রয়েছে তাদের বিবাহ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি পরিবার নিয়ে বাইরে বেড়াতে যেতে পারেন, আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+