বুধ ও শনি গোচরে কর্মক্ষেত্র থেকে ব্যবসায় এগিয়ে যাবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে, আর প্রতিটি গ্রহই নিজের সময় মতন তাদের স্থান পরিবর্তন করে থাকে। আর যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপরে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও বুধের মিলন ঘটবে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপরে। এসময় কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। শুধু তাই নয়, যদি আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। প্রেমের সম্পর্কে আরোও উন্নতি হবে। শুধু তাই নয়, আইনি সংক্রান্ত যেকোনোও ঝামেলায় জড়িয়ে পড়লে সেখান থেকে দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন। আয়ের উৎস খুঁজে পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। তবে কোনোও কাজ করার আগে একটু সতর্কতা হয়ে করবেন। আর্থিক অবস্থা আরোও ভালো হবে আপনার। যারা সোনার ব্যবসা করছেন তাদের জীবনেও কিন্তু খুব শুভ সময়। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা গবেষণায় যুক্ত তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি, আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। এই সময় যেকোনোও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে বড় সুযোগ পাবেন। আয় ক্রমশ বাড়তে থাকবে। সম্মান বৃদ্ধি হবে। যার জন্য আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে প্রচুর লাভ হবে আপনার। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। শরীর আপনার ভালোই যাবে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনি গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications