শুক্রে মঙ্গলের গোচর, মঙ্গলময় হবে এই রাশির ব্যক্তিদের জীবন

শুক্রে মঙ্গলের গোচর, মঙ্গলময় হবে এই রাশির ব্যক্তিদের জীবন

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ, নক্ষত্র, তাঁদের সময় মতন ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। তখন সেটি কারোর জন্য শুভ হতে পারে। আবার কারোর জীবনে অশুভ সময় শুরু। অগাস্ট মাসের ১০ তারিখ বৃষ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ এই সময় সকল রাশিকে প্রভাবিত করবে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। তবে তিন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই গ্রহ। তাদের শুভ সময় উপস্থিত। তবে জেনে নিন সেই রাশি গুলি কী কী।

কর্কট রাশি

কর্কট রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনের কারণে শুভ সময় শুরু হচ্ছে কর্কট রাশির। এই সময়ে একাদশ ঘরের প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় আপনি আর্থিক ভালো লাভ করতে পারবেন। ব্যবসার দিকে উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে অনেক সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে শুভ সময় শুরু। সহকর্মীদের সহায়তা পাবেন। এই সময় আপনি মুক্ত পরতে পারেন। যা আপনার জন্য মূল্যবান রত্ন হিসাবে বিবেচিত হতে পারে। এদি সময় নতুন সম্পত্তি কিনতে পারেন। জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতিকাদের জীবনে মঙ্গলের ঘর পরিবর্তনে সাফল্যের সময় শুরু। এই সময় তাদের আর্থিক দিকে খুব সহায়তা পাবেন। দশম করে প্রবেশ করছে মঙ্গল। যা ব্যবসা ও চাকরির ঘর বলে বিবেচিত। সুতরাং এই সময় যারা চাকরি করছেন তাদের সম্ভাবনা। যারা নতুন ব্যবসা করছেন, তাদের ব্যবসায় সাফল্য সম্ভাবনা। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনাদের ভালো সময় শুরু হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বিদেশে যেতে পারেন। মঙ্গল আপনার ভালো স্থানে থাকায় সহযোগিতা আপনারা সূর্যের সহযোগিতা পাবেন। কারণ এই গ্রহের মধ্যে মিত্র সম্পর্ক রয়েছে।

 কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের ঘর পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকদের জীবনে খুব শুভ সময়। মঙ্গল নবম ঘরে চলতি মাসের প্রবেশ করবে। যা ভাগ্য এবং বিদেশি স্থান বলে মনে করা হয়। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যারা বিদেশে থাকেন বা বিদেশে জমি কিনতে চাইছেন কিনতে পারেন। তাদের জন্য খুব শুভ সময়। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এই সময় খুব ভালো। কারণ চাকরিতে তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিতে পারেন। এটি আপনাদের জন্য খুব শুভ সময়। এই সময় আপনি পান্না পড়তে পারেন। এটি আপনার ভাগ্যবান রত্ব বলে প্রমাণিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+