Mars transit: মঙ্গল গোচরের শুভ প্রভাবে আর্থিক লাভ হবে কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। ১০ মে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। বর্তমানে বুধ ও মঙ্গল মিথুন রাশিতে রয়েছে। জুলাই মাসের ১ তারিখ মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে আমরা শক্তি, সাহস ও যোদ্ধার কারক বলেই জানি।

কবে মঙ্গল ঘর পরিবর্তন করবে

কবে মঙ্গল ঘর পরিবর্তন করবে

মঙ্গল ১টা ৪৪ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের ঘর পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে মঙ্গল। এই সময় কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। পরিবারে ফিরবে সুখ। ইতিবাচক শক্তি থাকবে আপনার পরিবারে। তাই সুখে থাকতে পারবেন আপনি। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি।পরিবেশ আপনার ভালোই থাকবে। পেশাগত দিকে ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন আপনি।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির একাদশ ঘরে প্রবেশ করবে মঙ্গল। এই সময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। লটারি কাটতে পারেন, সেখানে প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময়ে বিদেশে যেতে পারেন। সন্তানের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না সে পরীক্ষায় ভালো ফলই করবে।খুব দক্ষতার সঙ্গে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মঙ্গল গ্রহ পরিবর্তন করার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। বাবা মায়ের শরীরের দিকে যত্ন নেবেন। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন।দীর্ঘদিন ধরে যে ইচ্ছা ছিল সে ইচ্ছা আপনার পূরণ হবে। জীবনের সাফল্যের সময় শুরু হবে।

 মীন রাশি

মীন রাশি

এই সময়ে কর্মক্ষেত্র দারুন সাফল্য অর্জন করতে পারবেন। সম্মান বাড়বে। কাজের চাপ বাড়বে। আর্থিক দিকে যেমন লাভ হবে তেমন যারা বেসরকারি চাকরি করছেন তারা চাকরির জন্য পদোন্নতি পেতে পারেন। যারা সরকারি চাকরিতে যুক্ত তাদের জন্য খুব শুভ সময় শুরু। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিকভাবে লাভের সম্ভাবনা রয়েছে।তবে চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। সকল ক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+