Mangal gochar: আগামী মাসেই ঘর পরিবর্তন করবে মঙ্গল, গ্রহের শুভ প্রভাব পড়বে এদের ওপর
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে আমরা শুভ গ্রহ বলেই জানি। মার্চ মাসের ১৩ তারিখ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে আমরা শুভ গ্রহ বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে সে। সে কারোর জীবনে অশুভ হতে পারে, আবার কারোর জীবনে শুভও হতে পারে। মার্চ মাসের ১৩ তারিখ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে আপনাদের খুব উন্নতি হবে। সেই রাশির মধ্যে কারা রয়েছেন দেখুন। আপনিও কী আছেন সেই রাশির তালিকায়।

বৃষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় শুভ সময় শুরু হবে এই রাশিদের। এসময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমনি কেরিয়ারেও খুব উন্নতি হবে। আপনার মনে যা চাইবে তাই করতে পারবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। যদি আপনি মঙ্গলকে আপনার জন্ম কুন্ডলীতে আরোও শক্তিশালী করতে চান তাহলে রোজ মা দুর্গার পূজা করুন এবং তাকে লাল ফুল নিবেদন করুন। এতে মঙ্গল আপনার আরোও শক্তিশালী হয়ে উঠবে। যদি গাড়ি চালান একটু সতর্কভাবে চালাবেন।

সিংহ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় সিংহ রাশির শুভ সময় শুরু হবে। এসময় আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। বেতন বৃদ্ধি হবে। যারা বেসরকারি কাজে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। সরকারি চাকরি যারা করছেন তাদের চাকরির জন্য তাদের বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ থাকবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবন সুখের মুখ দেখবেন আপনি। স্ত্রীর পূর্ণ সহযোগিতা পাবেন আপনি যদি আপনি মঙ্গল গ্রহকে আরোও শক্তিশালী করতে চান তাহলে রোজ বজরংবলীর পূজা করুন এবং প্রতি মঙ্গলবার করে তাঁকে মিষ্টি নিবেদন করুন।

মকর রাশি
এই রাশিদের শুভ সময় শুরু, কারণ মঙ্গল ঘর পরিবর্তন করছে। এসময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে তা মিলে যাওয়া সম্ভাবনা রয়েছে। লটারি কাটতে পারেন। সেখানে আপনার সাফল্য আসবে। আপনার আয় প্রচুর হবে। তবে ব্যয়ের সমস্যা দূর করবার জন্য আপনি প্রত্যেক দিন যখন কাজে বেরোবার আগে গুড় খান। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। শরীর আপনার ভালো হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

মীন রাশি
এই রাশির ব্যক্তিরা নতুন বাড়ি, গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। আপনার জন্য খুব ভালো সময়। আপনি ব্যবসাতেও অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার খুব ভালোভাবে চলতে পারবেন। পারিবারিক ব্যবসাতেও আপনার সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications